|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫

দেশ ডেস্ক:: পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, খাগড়াছড়িতে বিক্ষোভ ও সহিংসতার নেপথ্যে রয়েছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা এবং বৌদ্ধ ধর্মালম্বীদের উৎসব বাধাগ্রস্ত করা। পার্শ্ববর্তী একটি দেশের সহযোগিতায় আমাদের দেশের কিছু সন্ত্রাসী খাগড়াছড়িতে ওই সহিংস ঘটনা ঘটিয়েছে।

বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইছাপুরা এলাকায় শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রথম দিকে ধর্ষণের ঘটনা দেখিয়ে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। তবে দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রতিবছরই হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের উৎসব পালন করে থাকে। এবারও সারাদেশে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপিত হচ্ছে। সেই উৎসবমুখর পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্য নিয়ে একটি কুচক্রী মহল নানা অপতৎপরতা চালাচ্ছে।

দুর্গাপূজার নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পূজা অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিরাজদীখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সিরাজদীখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ, ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বাদল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দাস প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top