|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আদেশের খসড়া নিয়ে আলোচনা : সনদ বাস্তবায়নে সংসদকে ৯ মাস সময় দেওয়ার চিন্তা

আদেশের খসড়া নিয়ে আলোচনা : সনদ বাস্তবায়নে সংসদকে ৯ মাস সময় দেওয়ার চিন্তা


প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫

দেশ ডেস্ক:: আগামী সংসদ ৯ মাসে বা ২৭০ দিনে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। এই ৯ মাস সংসদ একই সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে ভূমিকা পালন করবে। এসব শর্ত থাকবে ‘জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫’-এ। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন কীভাবে সংসদের জন্য বাধ্যতামূলক করা যায়– এই উপায় খোঁজা হচ্ছে।

আদেশের খসড়া প্রণয়নে গতকাল বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশন এবং বিশেষজ্ঞ প্যানেলের দ্বিতীয় দিনের বৈঠকে এসব সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানিয়েছে, সাংবিধানিক সংস্কারে সংবিধান সংস্কার পরিষদের সাধারণ নাকি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে– এ সিদ্ধান্ত হয়নি। তবে কমিশন এবং বিশেষজ্ঞরা একমত হয়েছেন, গণভোট হবে একটি প্রশ্নে।

এটি হতে পারে, ‘আপনি কি আদেশ এবং সংস্কার সমর্থন করেন কিনা?’ ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোটের মাধ্যমে জনগণ মতামত জানাবে। জুলাই সনদে থাকা সংস্কারের বিভিন্ন সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট দিয়েছে’ তা গণভোটে থাকবে না।

গতকাল জাতীয় সংসদ ভবনে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ঐকমত্য কমিশন এবং বিশেষজ্ঞ প্যানেলের বৈঠক চলে। এর আগে গত বুধবার তিন ঘণ্টা বৈঠক হয়েছে। এই ১০ ঘণ্টা বৈঠকেও ‘জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ’–এর খসড়া চূড়ান্ত করা যায়নি।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, যথেষ্ট অগ্রগতি হয়েছে। আদেশে কী কী থাকবে, তা বিস্তারিত আলোচনায় ঠিক করা হচ্ছে। এ কারণে সময় লাগছে। আগামী শনিবার কমিশন আবার বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে বসবে। আশা করা যাচ্ছে, সেদিন খসড়া চূড়ান্ত করা যাবে। এর পরপরই কমিশন জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে সরকারকে সুপারিশ করবে। এমন সুপারিশ করা হবে, যা কার্যকর করা সরকারের জন্য সহজ হবে।

আদেশ জারি করেই গণভোট
বিএনপির আপত্তি থাকলেও ঐকমত্য কমিশন সংবিধানের সমতুল্য আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে সুপারিশ করতে যাচ্ছে। বৈঠকে অংশ নেওয়া একজন বিশেষজ্ঞ বলেছেন, অন্যান্য দেশের নজির নেওয়া হয়েছে। আদেশ জারি ছাড়া পথ নেই।

সরকার এবং রাজনৈতিক সূত্র জানিয়েছে, গত বুধবার জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও ধারণা দিয়েছেন তার সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করবে।

কমিশন এবং বিশেষজ্ঞরা প্রাক-খসড়ায় ‘জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ-২০২৫’ নাম প্রস্তাব করেছিলেন। গতকালের আলোচনায় ঠিক হয় নাম হবে ‘জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫।’ বৈঠক সূত্র জানিয়েছে, আদেশের অধীনে অধ্যাদেশ জারি করা হবে গণভোট আয়োজনে।

আট মাস সংলাপের পর গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। বাস্তবায়ন পদ্ধতি ঠিক না করায় এনসিপি সনদে সই করেনি। সনদ বাস্তবায়নে প্রায় সব দল গণভোটে একমত হলেও বড় ধরনের ভিন্নমত রয়েছে গণভোটের সময় এবং আয়োজন পদ্ধতি নিয়ে।

বিএনপি এবং সমমনা দলগুলো বলছে, বিদ্যমান আইনের অধীনে প্রজ্ঞাপন জারি করে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করা জামায়াত ও এনসিপি চায় সংবিধান আদেশ জারির মাধ্যমে নির্বাচনের আগে গণভোট হবে।

গতকালের বৈঠকের বিরতিতে কমিশনের এক সদস্য বলেছেন, আদেশ জারির পর একটি অধ্যাদেশ করা হবে। অধ্যাদেশের মাধ্যমে গণভোট হবে। আদেশই হবে জুলাই সনদের আইনি ভিত্তি। গণভোটে আদেশ অনুমোদিত হলে, তা সংবিধানের সমতুল্য এবং জারির দিন থেকে কার্যকর বলে গণ্য হবে। এই আদেশ বলে আগামী সংসদ একই সঙ্গে কন্সটিটুয়েন্ট (গাঠনিক) ক্ষমতাসম্পন্ন ‘সংবিধান সংস্কার পরিষদের’ ভূমিকা পালন করবে।

সংস্কার বাস্তবায়ন বাধ্যতামূলক করা নিয়ে আলোচনা
কমিশন এবং বিশেষজ্ঞ প্যানেলের একাধিক সদস্য বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের জন্য জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে বাধ্যতামূলক করা যায়, এই প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না। তারা বলেছেন, অনেকটা ‘শাঁখের করাত’ অবস্থা তৈরি হয়েছে। গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের কন্সটিটুয়েন্ট ক্ষমতা দেওয়ার প্রস্তাব থাকছে আদেশে। যে পরিষদের এই ক্ষমতা থাকবে, তাদেরই আবার কীভাবে শর্ত দেওয়া যাবে, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে? এটি স্ববিরোধী হবে। গণভোটে প্রাপ্ত কন্সটিটুয়েন্ট ক্ষমতাসম্পন্ন ‘সংবিধান সংস্কার পরিষদ’ যদি নিজের মতো করে সংস্কার করে, তাহলে তা ঠেকাবে কে? আর পরিষদ যদি ৯ মাসের মধ্যে সংস্কার সম্পন্ন না করে, তাহলে কী হবে– এসব প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না।

বৈঠক সূত্র জানিয়েছিল, কমিশনের পক্ষ থেকে বলা হয়, ৯ মাসের মধ্যে সংস্কার না করলে সংসদ এবং পরিষদ বিলুপ্ত হবে। তবে বিশেষজ্ঞরা এতে সায় দেননি। তারা বলেন, সংসদ এবং পরিষদ বিলুপ্তের বিধান বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। কারণ, সংসদ এবং পরিষদ বিলুপ্ত হলে এর পরবর্তী নির্বাচন আয়োজনের পথ থাকবে। সাংবিধানিক সংকটে পড়বে দেশ। আবার গণভোটের মাধ্যমে যে পরিষদ গঠিত হবে, তা বিলুপ্ত করার এখতিয়ার গণভোট ছাড়া আর কারও থাকতে পারে না।

কীভাবে সনদ বাস্তবায়ন, তা নিয়ে প্রশ্ন
বৈঠক সূত্র জানিয়েছে, আগামী সংসদ এবং পরিষদে কোনো দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে পরিস্থিতি কী হবে– এ প্রশ্নের জবাব মেলেনি। বৈঠকে একজন বলেন, যদি আগামী সংসদে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায় অথবা ত্রিশঙ্কু অবস্থার সৃষ্টি হয়, তখন কী হবে? যদি পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতার অভাবে কোনো দল সরকার গঠনে ব্যর্থ হয়, এ ক্ষেত্রে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে, নতুন নির্বাচন হবে। সংস্কার বাস্তবায়নের আগে তা ঘটলে, সেই নির্বাচন কোনো সরকারের অধীনে হবে? সংসদ ভেঙে গেলে ‘সংবিধান সংস্কার পরিষদের’ পরিণতি কী হবে?– এসব প্রশ্নের উত্তরও মেলেনি বৈঠকে।

বৈঠক সূত্র জানায়, আলোচনা হয়েছে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো আদেশের অংশ হিসেবে গণভোটে যাবে। ফলে প্রশ্ন ওঠে, আগামী সংসদে তা অনুমোদনের জন্য দুই-তৃতীয়াংশ নাকি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। আদেশ সংবিধানের সমতুল্য হওয়ায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে বিদ্যমান বিধানে। কিন্তু বিএনপির দাবি অনুযায়ী, অধ্যাদেশে ভোট হলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট।

আলোচনা হয়, জুলাই সনদ অনুযায়ী সংস্কারে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এবং জুলাই সনদ পরিবর্তনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বিধান রাখা যেতে পারে আদেশে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

জুলাই সনদের ৮৪ সংস্কারের মধ্যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, দুদক ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে নিয়োগসহ ৯টি মৌলিক সংস্কারের সিদ্ধান্তে বিএনপির নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রয়েছে। দলটি বলছে, ক্ষমতায় গেলে তারা এসব সংস্কার করবে না। বিএনপির দাবিতে কমিশন সনদে ভিন্নমত অন্তর্ভুক্ত করেছে। এতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে উল্লেখ করার মাধ্যমে আগামী সংসদ নোট অব ডিসেন্ট অনুযায়ী সংস্কার করতে পারবে।

জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন এর ঘোর বিরোধী। তাদের দাবি, পুরো সনদ নিয়ে গণভোট হতে হবে। তা অনুমোদিত হলে, সব সংস্কারই কার্যকর করতে হবে। গতকালের বৈঠকে আলোচনা হয়, গণভোটে নোট অব ডিসেন্ট থাকবে না। সংবিধান সংস্কার পরিষদ নোট অব ডিসেন্টের বিষয়ে কীভাবে সিদ্ধান্ত নেবে, তা আদেশে থাকবে।

বৈঠকে অংশ নেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরিফ ভূঁইয়া এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

কমিশনের পক্ষে ছিলেন সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রচ্ছদ এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এ মনসুর নোমানের আলোকচিত্র

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এ মনসুর নোমানের আলোকচিত্র

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top