|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: তারেক রহমান

কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: তারেক রহমান


প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: সামনের দিনগুলো খুব ভালো দিন নয় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে।

আজ রোববার বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘শহীদ ওসমান হাদি গণতন্ত্র বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। তিনি গণতন্ত্রর পক্ষে ছিলেন। আর পক্ষে ছিলেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। যদি শহীদ হাদির প্রতি, জুলাই শহীদদের ও যোদ্ধাদের প্রতি, একাত্তরের শহীদ ও যোদ্ধাদের প্রতি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে, দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা, দেশের জন্য কাজ করা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। লক্ষ্য ও উদ্দেশ্য সামনে একটাই—করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জিয়াউর রহমান যেমন একটি ধংস হয়ে যাওয়া দেশ গড়েছিলেন, দেশকে রপ্তানিমূখী দেশে পরিনত করেছিলেন। দেশে কৃষির উন্নতি, কৃষকের উন্নতি যায় বলেন, তা হয়েছিল শহীদ জিয়ার হাতে। বিদেশে ২ কোটি লোকের যে কর্মসংস্থান হয়েছে তাও জিয়ার মাধ্যমেই হয়েছিল। বিএনপি সেই জিয়ার দল, বিএনপির সবাই সেই জিয়ার সৈনিক, তারা দেশকে অবশ্যই গড়ে তুলবে।’ তিনি আরও বলেন, বিএনপির প্রধান লক্ষ্যই হবে মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও শান্তি নিশ্চিত করা। এগুলোকে প্রধান্য দিয়ে দেশকে গড়ে তোলা হবে। স্বৈরাচারের হাতে ধংস হওয়া রাষ্ট্রকে নতুনভাবে সাজানো। তরুণ ও নারী সমাজ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top