|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৬:: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লাভ ইয়োর সামার অব ফান ২০২৬ কর্মসূচির শেষ দুই সপ্তাহে শিশু, তরুণ এবং পরিবারের জন্য থাকছে শতাধিক ফ্রিকার্যক্রম। সেপ্টেম্বর মাসের পয়লা সপ্তাহ পর্যন্ত চলমান এই কর্মসূচির মাধ্যমে বারার বাসিন্দারা খেলাধুলা, সৃজনশীল কার্যক্রম, পাঠ্যাভ্যাস, কমিউনিটি ইভেন্ট এবং উন্মুক্ত আয়োজনের মাধ্যমে গ্রীষ্মকালকে উপভোগ করার সুযোগ পাবেন।

কর্মসূচির অন্যতম আকর্ষণ ফ্যামিলি ফান ডে, যা অনুষ্ঠিত হবে শুক্রবার, ২৮ আগস্ট, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, হোয়াইটহর্স ওপেন স্পেসে। দিনের আয়োজনে থাকবে খেলাধুলা, আর্টস অ্যান্ড ক্রাফটস, সফট প্লে, স্মুদি বাইক এবং পরিবারের সব সদস্যের জন্য নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম।

গ্রীষ্মের বাকি সময়জুড়ে পরিবারগুলো ভিক্টোরিয়া পার্ক স্প্ল্যাশ পুল-এ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে জলকেলি উপভোগ করতে পারবেন। স্প্ল্যাশ পুলটি ৩১ আগস্ট পর্যন্ত খোলা থাকবে এবং এটি গরমের দিনে শিশু ও পরিবারের জন্য অন্যতম জনপ্রিয় আকর্ষণ।

এছাড়া হোয়াইটহর্স অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডে আগস্ট মাসজুড়ে বিভিন্ন দিনে বিনামূল্যের স্পোর্টস, আর্টস অ্যান্ড ক্রাফটস কার্যক্রম চলবে। একই সঙ্গে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন আইডিয়া স্টোর ও লাইব্রেরিতে সামার রিডিং চ্যালেঞ্জ, লেগো বিল্ড দ্য চেঞ্জ কর্মসূচি, সৃজনশীল কর্মশালা এবং শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তরুণদের জন্যও রয়েছে নানা সুযোগ। বারার বিভিন্ন ইয়ুথ সেন্টার বা যুবকেন্দ্রে আগস্টের শেষ পর্যন্ত উন্মুক্ত যুব সেশন, খেলাধুলা, গেমস, কর্মশালা এবং সামাজিক কার্যক্রম পরিচালিত হবে, যেখানে তরুণরা নিরাপদ ও ইতিবাচক পরিবেশে অংশ নিতে পারবে।

লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “সামার অব ফান হচ্ছে মানুষকে একত্রিত করা, আমাদের অসাধারণ উন্মুক্ত স্থানগুলোকে উদযাপন করা এবং টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসার আরও কারণ আবিষ্কার করার একটি সুযোগ। পারিবারিক ফান ডে, যুব কার্যক্রম, রিডিং চ্যালেঞ্জ এবং কমিউনিটি ইভেন্টসহ সবার জন্য কিছু না কিছু রয়েছে।”

বিস্তারিত কার্যক্রম ও সময়সূচি কাউন্সিলের Summer Activities ওয়েবপেজে পাওয়া যাবে।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top