|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মৌলভীবাজারে বিএনপি প্রার্থীকে হত্যাচেষ্টা মামলায় আসামি জামায়াত প্রার্থীসহ দুই শতাধিক

মৌলভীবাজারে বিএনপি প্রার্থীকে হত্যাচেষ্টা মামলায় আসামি জামায়াত প্রার্থীসহ দুই শতাধিক


প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: মৌলভীবাজারের জুড়ীতে নির্বাচনের আগে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে হত্যার উদ্দেশে তার বাসা ও নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন। বৃহস্পতিবার রাতে মামলাটি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।

মামলায় জামায়াত প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- জামায়াত প্রার্থীর বড়ভাই আতিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, সেক্রেটারি আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, এনসিপির মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, যুবশক্তির জেলা যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল, নির্বাচনের আগে জামায়াতে যোগদানকারী বড়লেখার সাইদুল ইসলাম, জুড়ীর ছাত্র সমন্বয়ক তারেক মিয়া প্রমুখ। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় বিএনপি নেতা মতিউর রহমান চুনু অভিযোগ করেন, ১০ ফেব্রুয়ারি রাতে নির্বাচনি প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও জামায়াত প্রার্থী, তার ভাইসহ অন্য আসামিরা উপজেলার বিভিন্ন এলাকায় ভোট কিনতে টাকা বিতরণে যান। অনেক জায়গায় টাকা বিতরণকালে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে তারা পালিয়ে আত্মরক্ষা করেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তারা বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর জুড়ী ক্লাব রোডস্থ বাসা ও প্রধান নির্বাচনি কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামলা চালান।

এতে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, বাদী নিজে, নাজমুল ইসলাম, আজমল হোসেন পলাশ, সানসুদ্দোহাসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ সময় আসামিরা নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসা ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। খবর পেয়ে জুড়ী ইউএনও ও বিজিবির টহল দল ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায় ও পরিস্থিতি শান্ত হয়।

ওসি মিনহাজ উদ্দিন যুগান্তরকে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বাদী হয়ে জামায়াত প্রার্থীসহ ১১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ।

প্রচ্ছদ এর আরও খবর
মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top