সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬
দেশ ডেস্ক:: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে। দেশটির সরকার রোববার এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।
সৌদি আরবের পাশাপাশি ওমান আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেয়। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে ২৮ মে বৃহস্পতিবার।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপন হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপন হতে পারে। সূত্র: খালিজ টাইমস

