|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. হাসনাতের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তদন্ত থেকে অব্যাহতি

হাসনাতের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তদন্ত থেকে অব্যাহতি

প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৬

দেশ রিপোর্ট, ২২ জুন ২০২৬: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে ঘিরে সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে নানা আলোচনা চলছে। বিশেষ করে যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজে সংঘটিত একটি মারামারির ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি গ্রেফতার হতে পারেন কিংবা সময়মতো দেশে ফিরতে পারবেন না—এমন নানা গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ঘটনার সময় হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত থাকায় পরবর্তীতে যুক্তরাজ্যের পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করে। ঘটনার বিষয়ে তথ্য জানতে পুলিশ তাঁর সাক্ষাৎকার (ইন্টারভিউ) নেওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি তাতে সম্মতি দেন।
সূত্র জানায়, রোববার (২১ জুন) তিনি নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে পুলিশের সাক্ষাৎকারে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে একজন আইনজীবীও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারের জন্য তাঁকে কোনো পুলিশ স্টেশনে যেতে হয়নি।

ওই সূত্রের দাবি, সাক্ষাৎকার শেষে পুলিশ তাঁর বিরুদ্ধে “No Further Action (NFA)” বা “আর কোনো পদক্ষেপ নয়” সিদ্ধান্ত দেয়। যুক্তরাজ্যের ফৌজদারি বিচারব্যবস্থায় কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া গেলে পুলিশ সাধারণত “No Further Action” ঘোষণা করে এবং ওই পর্যায়ে তদন্ত কার্যক্রম সমাপ্ত করে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বর্তমানে কোনো অভিযোগ বহাল নেই এবং এ ঘটনায় তাঁকে আর কোনো সাক্ষাৎকারের জন্যও ডাকা হবে না। ফলে যুক্তরাজ্য ত্যাগ করে বাংলাদেশে ফিরতে তাঁর কোনো আইনি বাধা নেই। তিনি ইচ্ছা করলে যেকোনো সময় দেশে ফিরতে পারবেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ তাঁর কয়েকজন সহযোগী সাবেক একজন ছাত্রলীগ নেতাকে মারধর করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করা হয় । এ ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । গত ১৯ জুন শুক্রবার বিকেলে কেমব্রিজ শহরে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে অভিযোগকারী জুবায়ের আহমেদ বলেছেন, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা তাঁর পথ আটকে মারধর করেছেন। তাঁর তলপেটে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়েছে। তাতে সেখানে হালকা জখম হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top