|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ব্রিগেডিয়ার অব. আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন

ব্রিগেডিয়ার অব. আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন

প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬

দেশ ডেস্ক, ২৬ জুন ২০২৬:: বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের অবদানের স্বীকৃতি ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের প্রবেশদ্বারে একটি স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে ফলকটি উন্মোচন করেন মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের কন্যা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক।

ফলক উন্মোচন শেষে প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক বলেন, আমার পিতা সারা দেশে হৃদরোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আজীবন কাজ করে গেছেন। বিশেষ করে সিলেটের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। আমার জন্মও সিলেটে। তাই তাঁর আদর্শ অনুসরণ করে আমিও হৃদরোগীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে যাব।

অনুষ্ঠান শেষে মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল বাছির।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. মো. আমিনুর রহমান লস্কর, সহ-সভাপতি প্রফেসর ডা. মো. আলতাফুর রহমান ও জামিল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন, সহ-সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মনোজ্জির আলী ও আবু তালেব মুরাদ, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, ইন্টারন্যাশনাল রিলেশনস সেক্রেটারি এস আই আজাদ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, প্রফেসর ডা. সামছুন নাহার বেগম (হেনা), প্রফেসর ডা. মোখলেছুর রহমান, ড. ওয়ালি তছর উদ্দিন এমবিই, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিওলজিস্ট আব্দুল কাইয়ুম খান এবং ক্যাথল্যাব ইনচার্জ মোর্শেদ উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, লন্ডন বাংলাদেশ সেন্টারের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আব্দুল মুনিম চৌধুরী, সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আহমেদ, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. দেব দুলাল দে পরাগ, লজিস্টিক অফিসার মো. কৌশিক খান, ফিল্ড অফিসার আবীর মো. মুমিত প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top