|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. লন্ডনে লেখক-পাঠকের প্রাণবন্ত মিলনমেলায় শেষ হলো দু’দিনব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা

লন্ডনে লেখক-পাঠকের প্রাণবন্ত মিলনমেলায় শেষ হলো দু’দিনব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা


প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৬

জান্নাতুল ফেরদৌস ডলি, লন্ডন : প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো চতুর্দশ বাংলাদেশ বইমেলা ২০২৬ । ২৭ ও ২৮ জুন পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে এ বইমেলার আয়োজন করে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য ।
২৭ জুন শনিবার সংগঠনের সভাপতি মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ ও আবৃত্তিশিল্পী রুপা চক্রবর্তী । বিশেষ অতিথি ছিলেন আনিসুজ্জামান এবং বাংলা একাডেমি পুরুস্কার প্রাপ্ত কবি শামীম আজাদ ।
বইমেলায় যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন শহর থেকে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, লেখক, প্রকাশক, সংস্কৃতিকর্মী এবং অসংখ্য বইপ্রেমী অংশগ্রহণ করেন। দুই দিনজুড়ে বইমেলা প্রবাসী বাঙালিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

২৮ জুন মেলার শেষ দিন বিকেলে ‘বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় । এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ও অনুবাদক আনিসুজ্জামান । আলোচনায় অংশ নেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবনি অনার্য এবং সাবেক শিক্ষা সচিব ড. গৌরাঙ মোহন্ত।

বইমেলায় দেশের ও প্রবাসের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয় । প্রকাশনা সংস্থাগুলোর স্টলে কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণাগ্রন্থ, মুক্তিযুদ্ধভিত্তিক বই, শিশুতোষ সাহিত্যসহ বিভিন্ন ধরনের নতুন ও জনপ্রিয় বই প্রদর্শন ও বিক্রি করা হয়।

এবারের বইমেলায় তরুণ কবি, শিশু সাহিত্যিক, কথাসাহিত্যিক এবং বিভিন্ন পেশায় কর্মরত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নতুন কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, উপন্যাস ও অন্যান্য সাহিত্যকর্ম প্রকাশিত হয় । পাশাপাশি অনুষ্ঠিত হয় নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, সাহিত্য আলোচনা এবং পাঠকের সঙ্গে লেখকদের মতবিনিময়।

বইমেলার সাংস্কৃতিক আয়োজনও ছিল দর্শক-শ্রোতাদের জন্য অন্যতম আকর্ষণ । বিশেষ সেমিনার, সংগীত পরিবেশনা, আবৃত্তি, কবিতা পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল পুরো মেলা প্রাঙ্গণ । শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এবং লেখক, প্রকাশক ও পাঠকের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে সহায়ক।

দুই দিনব্যাপী এ আয়োজন শেষে অংশগ্রহণকারী লেখক, প্রকাশক ও দর্শনার্থীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে বাংলাদেশ বইমেলার আয়োজন অব্যাহত থাকবে এবং এটি প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসবে পরিণত হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top