|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না: চিফ প্রসিকিউটর

প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৬

দেশ ডেস্ক, ৩০ জুন ২০২৬:: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে রায়ে অসন্তোষের কথা জানিয়ে আপিল করবেন বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রায়ের পর চিফ প্রসিকিউটর বলেন, ‘ইনুর ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সারা দেশে প্রায় ১৪ হাজার ছাত্র-জনতা শহীদ হন। ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছিল। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এই দায়টা আসে, ঠিক একই রকম দায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও বর্তায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না।’

এর আগে আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুর কারাদণ্ডের রায় দেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘১০ জন সাক্ষী এবং অডিও-ভিডিও দিয়ে প্রতিটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। তাঁর (ইনুর) অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। ট্রাইব্যুনাল যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। যে তিনটি অভিযোগে শাস্তি দিয়েছেন তা অপ্রতুল। এই সাজা বৃদ্ধি এবং যেসব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে, তাঁর বিরুদ্ধে যথাসময় আপিল দায়ের করা হবে।’

রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে চিফ প্রসিকিউটর বলেন, দৃষ্টান্তমূলক সাজা না হলে সমাজে এ ধরনের অপরাধ বৃদ্ধি পাবে। বাংলাদেশ ধ্বংসের অন্যতম কুশীলব হাসানুল হক ইনু।

আপিল করলে সাজা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।

প্রচ্ছদ এর আরও খবর
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

স্বামীর জানাজার আগে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

স্বামীর জানাজার আগে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

দুই শিশুসন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা

দুই শিশুসন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা

সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকেই কুপিয়ে হত্যা করেন কাজের মেয়ের প্রেমিক

সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকেই কুপিয়ে হত্যা করেন কাজের মেয়ের প্রেমিক

ভূমধ্যসাগরে উদ্ধার ১৫ জনের মধ্যে ১১ জনই সিলেটের

ভূমধ্যসাগরে উদ্ধার ১৫ জনের মধ্যে ১১ জনই সিলেটের

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top