|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. দেশে ফিরেই গাজীপুরে মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দেশে ফিরেই গাজীপুরে মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ৩ জুলাই ২০২৬:: প্রায় দুই বছর ভারতে আত্মগোপনে থাকার পর দেশে ফিরেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বাধীন শতাধিক নেতাকর্মী। শুক্রবার জুমার নামাজের পর গাজীপুর মহানগরের উত্তরের শেষ সীমানা ও সদর উপজেলা দক্ষিণের শেষ সীমানায় এই মিছিলটি হয়েছে।

গাজীপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুই থানার একেবারে সীমান্ত ঘেঁষে তারা এ বিক্ষোভ করে। মহাসড়কে অল্প সময় ছিল। নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

নাছির মোড়লের নেতৃত্বে দুই মিনিট ৩২ সেকেন্ডের ওই মিছিলটি ফেসবুকে লাইভ করা হয়। শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখার সভাপতি মাহবুবুর রহমান ঝলক সরকার তাঁর ফেসবুক আইডি থেকে সেটা লাইভ করেন। এতে দেখা গেছে, নাছিরের নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। মহাসড়কে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে থেকেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা ও সমালোচনায় থাকেন এই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। কিছু দিন আগে কলকাতায় তাঁকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা গেছে।

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করেন গাজীপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ করেন। পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। এতে অংশ নেন ছাত্রদল, যুবদদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তারা থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী গতকাল রামপুরা টিভি সেন্টারের ৩ নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল করেন। কারাবন্দিদের মুক্তি এবং তুরাগে নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।

প্রচ্ছদ এর আরও খবর
৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top