|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. অসামাজিক কার্যকলাপ দমনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সপ্তাহব্যাপী অভিযান

অসামাজিক কার্যকলাপ দমনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সপ্তাহব্যাপী অভিযান

প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১০ জুলাই ২০২৬:: অসামাজিক আচরণজনিত কার্যকলাপ মোকাবিলায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান কর্মসূচি চালিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এই অভিযানে বারার প্রায় ৫ শতাধিক বাসিন্দাকে সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়েছে।

বারাজুড়ে মোট ২২টি ইভেন্ট পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল অস্ত্র অনুসন্ধান অভিযান, মাদক তল্লাশি, বিশেষ অ্যাকশন ডে এবং এনগেইজমেন্ট স্টল। এসব কর্মসূচিতে পুলিশ ও বিভিন্ন হাউজিং প্রভাইডার অংশ নেয়।

সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বিশেষ দুটি অ্যাকশন ডে পরিচালনা করা হয় । এর একটি অভিযান ছিলো ইস্ট ইন্ডিয়া ডক রোড, হোয়াইটচ্যাপেল রোড এবং ব্রিকলেন এলাকায় যানবাহন সংক্রান্ত অপরাধ চিহ্নিত করতে। অন্যটি ক্লেয়ার স্ট্রিট ও পয়সার স্ট্রিটে বর্জ্য ও পরিবেশগত অপরাধ সনাক্ত করতে।

কাউন্সিলের সপ্তাহব্যাপী অভিযানে অর্জিত সাফল্যগুলো হলো, ৪টি গাড়ি, ৬টি মপেড, ১১টি ই-বাইক এবং ৭টি ই-স্কুটার জব্দ, ১৮ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ৪ জনকে গ্রেপ্তার, পার্কিং বিধি লঙ্ঘনের দায়ে ৮টি পেনাল্টি চার্জ নোটিশ প্রদান, ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করায় ১টি গাড়ি জব্দ, ৪টি ব্ল ব্যাজ চেক এবং মোট ১০টি গাড়ি অপসারণ।

বারায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কেবিনেট মেম্বার ফর কমিউনিটি সেফটি, কাউন্সিলার কবির আহমেদ বলেন, “আমরা জানি অসামাজিক কার্যকলাপ আমাদের বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। তাই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীদের সহায়তা করা আমাদের অঙ্গীকার।আমরা বাসিন্দাদের মতামত ও উদ্বেগের কথা শুনছি। সম্প্রতি আমরা নতুন এএসবি নীতি চালু করেছি, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কীভাবে আমরা বারাতে অসামাজিক আচরণজনিত কার্যকলাপ মোকাবিলা করছি।”

তিনি বলেন, “কাউন্সিলের ভাড়াটিয়া এবং লিজহোল্ডারদের জন্য চালু করা ২৪ ঘণ্টার রেসপন্স ফোনলাইন সমস্যার দ্রুত রিপোর্টিং ও সমাধান নিশ্চিত করছে। আমাদের টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসাররা (থিও) সক্রিয়ভাবে কাজ করছে এবং তাতে ব্যাপক সফলতা অর্জন করেছে। আমরা ধারাবাহিকভাবে আমাদের পার্টনারশীপ প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করে বারাতে অসামাজিক কার্যকলাপ দমনে অভিযান অব্যাহত রাখবো।”

ইউকে এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top