|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১০ জুলাই ২০২৬:: নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ব্রিটেনের ওল্ডহ্যাম শহরে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ওল্ডহ্যামের ঐতিহ্যবাহী এম্পায়ার সুইটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি এম. জি. কিবরিয়া। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন খালেদ আহমেদ।

সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর গত দুই বছরের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ। আর্থিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন শিবলী।

পরে সংগঠনের উপদেষ্টা ফারুক যোশী, গনি আহমেদ চৌধুরী, আফজাল রব্বানী ও মুমিন খান সাধারণ সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ২৬ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে মোহাম্মদ সিপার মিয়া সভাপতি, তৈয়বুর রহমান শ্যামল সিনিয়র সহ-সভাপতি, দিলওয়ার হোসেন শিবলী সাধারণ সম্পাদক এবং সৈয়দ জামাল হোসেন মিজান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মওদুদ আহমেদ ও শাহ আব্দুল কাইয়ুম; যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুব্বশর আলী; সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক ও খালেদ আহমেদ; সহ-কোষাধ্যক্ষ নাসিরুল ইসলাম খান; সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন; সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হোসেন মামুন; দপ্তর সম্পাদক আকমল হোসেন; সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান লিটু; সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম; প্রচার ও প্রকাশনা সম্পাদক তখলিছ মিয়া; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাকারিয়া এবং প্রশিক্ষণ সম্পাদক বশির আহমেদ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি এম. জি. কিবরিয়া, শামিম আহমেদ, আমীন বাবর চৌধুরী, লিয়াকত খান, আমিনুর রহমান, আলী নিয়াজ এবং সৈয়দ নাজমুল ইসলাম সুমন।

সভায় নতুন ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং কমিউনিটির স্বার্থে আরও কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত সদস্য, সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও অতিথিরা নেবট্রার অগ্রযাত্রায় বিদায়ী কমিটির অবদানের প্রশংসা করেন এবং নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার পাশাপাশি উত্তর ইংল্যান্ডে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইউকে এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top