|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ওয়াটফোর্ডে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মেজবান উৎসব অনুষ্ঠিত

ওয়াটফোর্ডে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মেজবান উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১৪ জুলাই ২০২৬:: যুক্তরাজ্যের ওয়াটফোর্ডে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক আয়োজন ‘মেজবান উৎসব’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই রবিবার, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ওয়াটফোর্ডের উদ্যোগে হলিওয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে তিনটি কাউন্টি থেকে শত শত বাংলাদেশি পরিবার অংশ নেন।

এটি ছিল সংগঠনটির ৫ম বার্ষিক মেজবান উৎসব, যা প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অফিস সেক্রেটারি তারিকুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন অর্গানাইজিং সেক্রেটারি ও ট্রাস্টি মুহাম্মদ রেজা (রোমেল) এবং হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাস্টি চেয়ার ও প্রেসিডেন্ট শাহেদুল আলম।

মেজবানের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুতি ও পরিবেশনের তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সেক্রেটারি খালেদ চৌধুরী এবং প্রখ্যাত শেফ মোহাম্মদ নেওয়াজ।

অনুষ্ঠানে সংগঠনের পাঁচ বছরের সফল পথচলা স্মরণে প্রকাশ করা হয় ৫ম বর্ষপূর্তি স্মারক ম্যাগাজিন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য উন্মোচন করা হয় সীমিত সংস্করণের বিশেষ মার্চেন্ডাইজ।

দিনব্যাপী এ আয়োজনে অতিথিরা উপভোগ করেন ঐতিহ্যবাহী মেজবানের স্বাদ, পারিবারিক পুনর্মিলন এবং নতুন সম্পর্ক গড়ে তোলার সুযোগ। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে প্রবাসে কমিউনিটির ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ওয়াটফোর্ডের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে ওমর আলী, শাহেদুল আলম, কেএম চৌধুরী, নাহিদ ইসলাম, শফিকুল আলম, তারিক ইসলাম, হারুন রশিদ, শহিদুল ইসলাম, সারওয়ার রুবেল, আরিফ মোহাম্মদ, আবদুল্লাহ আল মামুন, আমজাদুল হক, মোহাম্মদ নেওয়াজ, সাকিব মাওলা, মোহাম্মদ ফারুক, মনিরুল আলম সুজনসহ সকল স্বেচ্ছাসেবক, স্পনসর ও কমিউনিটি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

প্রবাসে থেকেও বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ মেজবান উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকদের প্রত্যাশা, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই উৎসবের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top