|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু


প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৫ জুলাই ২০২৬:: সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত (প্রায় ৭ মাস) মোট ১০৮ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২২৯ সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে (ল্যাব কনফার্মড) মোট ৫৯১ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জ জেলায় ৩০৭ জন, সিলেটে ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ২৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব কনফার্মড রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়। স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২৯ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ওসমানী হাসপাতালে ৭৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন। অবশিষ্ট প্রার্দুভাবগ্রস্ত শিশুরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায়, এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১০৮ শিশুর মধ্যে নিশ্চিত হামের কারণে ৪ জন এবং হামের উপসর্গ ও নিউমোনিয়ার জটিলতায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ, যেখানে ৪৮ শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া সিলেট জেলায় ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জন শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত আরো ১০৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৪৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : শোকে স্তব্ধ আত্রাই

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : শোকে স্তব্ধ আত্রাই

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী বললেন— সিদ্ধান্ত হয়নি

এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী বললেন— সিদ্ধান্ত হয়নি

১৯৭১ ও ২০২৪-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯৭১ ও ২০২৪-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মুক্তিতে বাধা নেই, সব মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল হক

মুক্তিতে বাধা নেই, সব মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল হক

জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top