|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. তরুণ নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদলের আহ্বান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির

তরুণ নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদলের আহ্বান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির


প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৩ আগস্ট ২০২৬:: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মানসিকতা ও নীতিতে প্রয়োজনীয় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

শনিবার (২২ আগস্ট) ঢাকার একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস), বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পলিটিক্স ল্যাব’-এর সমাপনী সংলাপে তিনি এ আহ্বান জানান। ‘বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মানসিকতা ও নীতিতে পরিবর্তন আনতে হবে। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ শুধু সংখ্যাগত প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং তৃণমূলে সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, তরুণ নারীদের রাজনীতিতে এগিয়ে আসার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা, রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে নারীদের নেতৃত্ব বিকাশের সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক পটভূমির তরুণ নারী রাজনীতিক এবং জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন। আলোচনায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, সরাসরি রাজনৈতিক অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সহায়তা, সাইবার হয়রানি থেকে সুরক্ষা এবং সংখ্যাগত প্রতিনিধিত্বের পরিবর্তে অর্থবহ রাজনৈতিক নেতৃত্ব নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। অনুষ্ঠানের শেষে পূর্ববর্তী ‘পলিটিক্স ল্যাব’ কর্মশালায় অংশ নেওয়া তরুণীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সমাপনী সংলাপে বক্তাদের আলোচনায় বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব বিকাশ, তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং রাজনৈতিক দলগুলোর নীতি ও কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পায়।

প্রচ্ছদ এর আরও খবর
দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

মৌলভীবাজারে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

মৌলভীবাজারে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০

সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০

মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী

মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা : আরও ১৫ জন রিমান্ডে

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা : আরও ১৫ জন রিমান্ডে

২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির

২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top