|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. গোলাপগঞ্জে শিক্ষানুরাগী আবুল কালামকে সংবর্ধনা

গোলাপগঞ্জে শিক্ষানুরাগী আবুল কালামকে সংবর্ধনা


প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ২০২৬:: সিলেটের গোলাপগঞ্জে বরায়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আবুল কালামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরায়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি আবুল কালামের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ আয়োজন করা হয়।

দশম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া বেগমের কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। সংবর্ধিত অতিথির উদ্দেশে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সুভা তাবাসসুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. গোলাম রব্বানী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. জামাল উদ্দিন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার বলেন, আবুল কালাম ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসায় আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও তিনি তাঁর দানশীলতা অব্যাহত রাখবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আবুল কালাম বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বরায়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত হওয়ায় তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার পাশাপাশি সততা, শৃঙ্খলা, পরিশ্রম ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; ভালো মানুষ হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং তাদের এগিয়ে যেতে সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করার কথা জানান।

অনুষ্ঠানে বক্তারা আবুল কালামের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ মামুন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আজির উদ্দিন, গোলাম আজম শায়েস্তা, জনাব আনোয়ার, দেলোয়ার হোসেন ও মোহাম্মদ মনিরুজ্জামান।

প্রচ্ছদ এর আরও খবর
লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top