|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত


প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ২৬ অক্টোবর ২০২৬:: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ব্যক্তি হয়ে আজ ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব’ বলে তিনি তার চাকরিবিধি লঙ্ঘন করেছেন। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলে এদেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা ছিল না, বাকস্বাধীনতা ছিল না, বিনা বিচারে মানুষদের হত্যা করা হতো, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে নাগরিকদের তুলে নিয়ে গিয়ে হত্যা, ক্রসফায়ার ও গুম করত। সেই একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করার হুমকি ও ইঙ্গিত দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তার এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী। সরকার তার বিষয়ে পদক্ষেপ নেবে বলে আমি আশা করছি।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। তার বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতিতে ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। রাষ্ট্রকে আবারও নতুন সংকটের দিকে নিয়ে যাওয়ার চক্রান্তের নকশা। রাষ্ট্রকে সংকটে ফেলার যে গভীর ষড়যন্ত্র হচ্ছে তা সরকারের এবং সরকার দলীয় বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন করতে না পারা, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূল করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার পরিচয়। নাগরিকদের জীবনযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

প্রচ্ছদ এর আরও খবর
বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির

বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির

খুলনায় ২৪ ঘণ্টায় তিন এলাকায় তিনজনকে গুলি

খুলনায় ২৪ ঘণ্টায় তিন এলাকায় তিনজনকে গুলি

আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ

আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ

কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি হওয়া দুই তরুণের মামলায় গ্রেপ্তার দুই

কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি হওয়া দুই তরুণের মামলায় গ্রেপ্তার দুই

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

বাংলাদেশে টেক সিটি গড়তে আগ্রহী জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে টেক সিটি গড়তে আগ্রহী জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

ঢাকা-রিয়াদ ফ্লাইট ফের চালু হতে পারে বুধবার থেকে

ঢাকা-রিয়াদ ফ্লাইট ফের চালু হতে পারে বুধবার থেকে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top