|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাংলাদেশে রজতাভ দত্তের প্রথম ছবি নিয়ে বিতর্ক

বাংলাদেশে রজতাভ দত্তের প্রথম ছবি নিয়ে বিতর্ক

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫

1172
টালিগঞ্জের বিখ্যাত অভিনেতা রজতাভ দত্ত সবখানেই ‘রনি দা’ নামেই পরিচিত। বিশেষ করে জি বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের বিচারক হিসেবেই তিনি ‘রনি দা’ নামে বেশি পরিচিতি লাভ করেন। মূলত মন্দ মানুষের চরিত্রেই পর্দায় দেখা যায় হাসিখুশি উদার মনের এ মানুষটিকে। এখন তিনি বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘অঙ্গার’-এর শুটিং করতে। এফডিসির মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোরে টানা শুটিং করছেন। ফাঁকে ফাঁকে ‘মীরাক্কেল’-এর বাংলাদেশ প্রতিযোগীদের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন। এবারের ঈদে মুক্তির জন্য প্রস্তুত ‘আশিকি’ ছবির একজন শিল্পী তিনি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকি’ ছবিটি পরিচালনা করেছেন অশোকপতি ও এম এ আজিজ। সোমবার ‘আশিকি’ ছবির পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজতাভ দত্ত। শুভেচ্ছা বক্তব্যের একপর্যায়ে তিনি জানান, ‘আশিকি’ বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার প্রথম ছবি। আর ‘অঙ্গার’ ছবির জন্য এবারই প্রথম বাংলাদেশে আসা। বাংলাদেশ, দেশের মানুষ, খাবার-দাবার, আদর-আপ্যায়ন, আতিথেয়তায় মুগ্ধ রজতাভ দত্তের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল ‘আশিকি’ যদি তার যৌথ প্রযোজনার প্রথম ছবি হয় তাহলে দেওয়ান নাজমুল ও স্বপন সাহা পরিচালিত ‘সীমারেখা’ ছবিটি কি? উত্তরে রজতাভ দত্ত বলেন, আমি যখন ‘সীমারেখা’ ছবিতে অভিনয় করি তখন জানতাম না এটা যৌথ প্রযোজনার ছবি। আমার টালিগঞ্জের স্বনামধন্য পরিচালক স্বপন সাহা আমাকে ‘সীমারেখা’ ছবির জন্য অফার করেন। আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন স্বপন সাহার বিরাট একটা ভূমিকা আছে। আমি তার ছবি বলেই ‘সীমারেখা’য় অভিনয় করি। গল্প, চিত্রনাট্য, চরিত্র কিছুই দেখিনি। যদি জানতাম যৌথ প্রযোজনার ছবি তাহলে করতাম কিনা সন্দেহ। যদি জেনে করতাম তাহলেও ‘আশিকি’ হতো আমার যৌথ প্রযোজনার প্রথম ছবি। রজতাভ দত্তের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ‘সীমারেখা’ ছবির বাংলাদেশী প্রযোজক পরিচালক দেওয়ান নাজমুল মুঠোফোনে মানবজমিনকে বলেন, ‘সীমারেখা’ ছবিটি আমি এবং স্বপন সাহা যৌথভাবে নির্মাণ করি। রজতাভ দত্ত ছবির নায়িকা রথির পিতার চরিত্রে অভিনয় করেছিলেন। এবং যৌথ প্রযোজনার ছবি হিসেবে ‘সীমারেখা’ বাংলাদেশ-ভারত উভয় দেশের অনুমতি নিয়ে নির্মিত হয়েছে। তিনি বলেন, রজতাভ দত্তের মতো অভিনেতা যদি বলেন, ‘সীমারেখা’ যৌথ প্রযোজনার ছবি ছিল- এটা তিনি জানতেন না, তাহলে আমার অবাক হওয়া ছাড়া আর কিছুই করার নেই। তবে এটুকু বলতে চাই, তার মতো একজন বিখ্যাত অভিনেতার এমনটি বলা উচিত হয়নি।

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top