|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কঙ্গনার প্যারিস জয়

কঙ্গনার প্যারিস জয়

প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫

বিনোদন প্রতিনিধি,
1198
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ওপর সত্যি যেন ভাগ্যদেবী ভর করেছে। তাই তো ধারাবাহিকভাবে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন তিনি। দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরই মধ্যে পেয়েছেন কঙ্গনা। চলতি প্রজন্মের মধ্যে এমন সাফল্য আর কোন অভিনেত্রী দেখাতে পারেননি। শুধু তাই নয়, ব্যবসাসফল ছবি ও সম্মানির দিক দিয়েও এগিয়ে তিনি। তবে এবার নতুন আরও একটি মাইলফলক স্থাপন করলেন এ অভিনেত্রী। নিজের নতুন ছবির মাধ্যমে ভারত ছাড়িয়ে প্যারিস জয় করলেন কঙ্গনা। তার অভিনীত ‘কাটি বাত্তি’ ছবিটি বর্তমানে রয়েছে মুক্তির অপেক্ষায়। ভারতে আগামী কয়েকদিনের মধ্যে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই ছবিটির একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হলো প্যারিসের গাউমন্ট অপেরা হাউসে। আর সেই প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। এ অভিনেত্রীর আগমন উপলক্ষে সেখানে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়। তাছাড়া, প্যারিসের বিভিন্ন রাস্তায় কঙ্গনার এ ছবির প্রচারণায় বিলবোর্ড করা হয়। কঙ্গনাকে বিশেষ নিরাপত্তা দিয়ে এ অনুষ্ঠানের ভেন্যুতে নেয়া হয়। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন দেশী-বিদেশী প্রায় এক হাজার দর্শক। অনুষ্ঠানস্থলের বাইরেও ভিড় জমেছিলো। যেন কোন রানীর আগমন ঘটেছিলো সেখানে। রানীর মতোই গাড়ি থেকে নামেন এ অভিনেত্রী। তার পরনে ছিল একটি লম্বা গোলাপি রঙের গাউন। ফ্রান্সের মিডিয়াও ঘিরে রেখেছিলো তাকে। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে সবার মন জয় করেন এ অভিনেত্রী। এরপর আগত অতিথিদের সঙ্গে নিজের ‘কাটি বাত্তি’ ছবিটি উপভোগ করেন।

প্রচ্ছদ এর আরও খবর
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top