|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. স্বামী চুমু দিতে বলায় অগ্নিশর্মা স্ত্রীর লঙ্কাকাণ্ড

স্বামী চুমু দিতে বলায় অগ্নিশর্মা স্ত্রীর লঙ্কাকাণ্ড

প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫

1218
রাতে ঘুমোতে যাওয়ার আগে রোম্যান্টিক স্বামী মহাশয় একটি চুমু দিতে বলেছিলেন স্ত্রীকে। কিন্তু, বেরসিক স্ত্রী অগ্নিশর্মা হয়ে স্বামীকে সোজা হাসপাতালে পাঠালেন। কারণ, মদ্যপ অবস্থায় তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের শহর পোর্টসমাউথে। স্থানীয় একটি আদালত পর্যন্ত গড়িয়েছে ঘটনাটি। অনলাইনে ২৬ বছর বয়সী তরুণী ক্যাথরিন বোর্থউয়িকের সঙ্গে তার ৫৯ বছর বয়সী স্বামী মন্টি বোর্থউয়িকের পরিচয় হয়েছিল। ঘুমানোর আগে মদ্যপ ছিলেন উভয়ই। শোবার ঘরে স্বামী যখন তার শার্ট খুলে বললেন, আমার গুডনাইট কিসের (রাতে ঘুমোতে যাওয়ার আগে চুমু) কি হলো? আদালতে আইনজীবী টিম দ্রাকাস জানান, এ সময় স্ত্রী ক্যাথরিন হাতে একটি অ্যালার্ম ঘড়ি নিয়ে স্বামীকে আঘাত করতে শুরু করেন। এতে ঘড়িটিই ভেঙে যায়। এবার মদ্যপ ওই স্ত্রী তার স্বামীর মোবাইল সেটটি নিয়ে তার মাথায় আঘাত করতে শুরু করেন। আদালতের শুনানি অনুযায়ী, মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকলে, মন্টি তার স্ত্রীর কাছে ‘দয়া করো, দয়া করো’ বলে অনুনয় করতে থাকেন। ক্রুদ্ধ স্ত্রী তখন গালিগালাজ করতে থাকেন এবং তাদের বাড়ি থেকে স্বামীর সিডিগুলো ছুঁড়ে ফেলে দেন। ঘটনার দিন গত ১৮ই এপ্রিল স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। মাথায় দুটি কাটা বা গভীর ক্ষতসহ হাসপাতালে ভর্তি হন টমি বোর্থউয়িক। গত বছর ফিলিপাইন থেকে বৃটেনে পৌঁছান ক্যাথরিন। তিনি স্বামীর ওপর শারীরিকভাবে আঘাত করার কথা স্বীকার করেন। শুনানির পর আদালত তাকে ১২ মাস বা ১ বছরের দ- দেয়। তবে তাকে জেলে আটকে রাখা হবে না। বরং, কমিউনিটি অর্ডারের আওতায় প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে হবে এবং এ সময় তার সংশোধন প্রক্রিয়াও চলবে। অবশ্য, স্বামী মন্টি চাননি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। মদ্যপ অবস্থায় এর আগেও ওই নারী এহেন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। অগত্যা, সংশোধন ছাড়া কোন বিকল্প পথও খোলা ছিল না। পোর্টসমাউথ ক্রাউন আদালতের শুনানিতে বলা হয়েছে, ওই নারী মদপান ছেড়ে দিয়েছেন এবং এ দম্পতি ‘দুঃস্বপ্নময়’ রাতটি ভুলে যেতে চান। বিচারক রজার হেথেরিংটন স্ত্রী ক্যাথরিনের উদ্দেশে বলেন, কোন কারণে আপনার হাতের কাছে যা পেয়েছিলেন, তা দিয়েই আপনি আপনার স্বামীর মাথায় আঘাত করেছিলেন, যা কিছুটা রহস্যময়।

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top