|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিরাজগঞ্জে গৃহবধূকে বেঁধে রাতভর নির্যাতন

সিরাজগঞ্জে গৃহবধূকে বেঁধে রাতভর নির্যাতন

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫

1087
সিরাজগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক নারীকে রশি দিয়ে পিঠমোড়া করে বেঁধে রাতভর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকেও আটক করা হয়। শনিবার রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ডিগ্রিপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিএডিসি’র সাবেক কর্মচারী ডিগ্রিপাড়ার বাসিন্দা শামসুল বারি খান (৬০) শনিবার রাত ৯টার দিকে একই গ্রামের হতদরিদ্র এক প্রতিবন্ধীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে স্থানীয় লোকজন তাদের দু’জনকে আটক করে। এরপর তাদের স্থানীয় একটি স্কুলে নিয়ে ওই নারীর হাত পিঠমোড়া করে বেঁধে রেখে রাতভর নির্যাতন করা হয়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে মাথায় পানি ঢালা হয়। সংবাদ পেয়ে রাত ৩টার দিকে সেখানে পুলিশ পৌছলেও স্থানীয় ইউপি মেম্বর হেলাল উদ্দিন ও মাতব্বররা বিষয়টি গ্রাম্য শালিসে সমাধানের আশ্বাস দিয়ে পুলিশকে ফেরত পাঠায়।
ওই নারী জানায়, জোরপূর্বক ঘরে ঢুকে শামসুল বারি আমাকে ধর্ষণ করেছে। এরআগেও সে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। অথচ তাকে শাস্তি না দিয়ে আমাকে বেধে রেখে শামসুল বারি’র ছোট ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শুকুর মাহমুদ খান ও ইউপি মেম্বর হেলালের নির্দেশে একতরফা ভাবে আমাকে নির্যাতন করা হচ্ছে।
অভিযুক্ত শামসুল বারি ঘটনার পর উপস্থিত সাংবাদিক ও গ্রামবাসীর সামনে অনৈতিক সর্ম্পকের কথা স্বীকার করেন।
সদর থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে হাত বাঁধা অবস্থায় পাইনি। ইউপি সদস্য ও স্থানীয় মাতবররা বিষয়টি গ্রাম্য শালিসে মীমাংসার আশ্বাস দেয়ায় আমরা ফিরে আসি।
ওসি হাবিবুল ইসলাম জানান, বিষয়টি গ্রাম্য শালিসে মীমাংসা হওয়ায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

প্রচ্ছদ এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top