|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ঘড়ির কারণে গ্রেপ্তার মুসলিম কিশোরকে হোয়াইট হাউজে আমন্ত্রণ

ঘড়ির কারণে গ্রেপ্তার মুসলিম কিশোরকে হোয়াইট হাউজে আমন্ত্রণ

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৫

1182
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৪ বছর বয়সী আহমেদ মোহাম্মেদকে স্কুলে বোমা আনার ভুল অভিযোগে পুলিশ গ্রেপ্তার করার পর তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আহমেদ মোহাম্মেদ নামের ঐ কিশোর একটি ঘড়ি তৈরি করে স্কুলে আনলে শিক্ষকরা সেটি দেখে বোমা বলে সন্দেহ করেন।
এক টুইটারবার্তায় মি. ওবামা আহমেদের ঘড়িটিকে ‘দারুণ’ হিসেবে উল্লেখ করে বলেন, তার মতো আরো বেশি শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠা উচিত।
টেক্সাস সময় সোমবার সকালে নিজের বানানো একটি ডিজিটাল ঘড়ি নিয়ে স্কুলে উপস্থিত হয় আহমেদ মোহাম্মেদ। তবে তার শিক্ষকরা ঐ যন্ত্রটি দেখার পর উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেটিকে একটি বোমা মনে করে পুলিশে খবর দেয়।
এর কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদের জন্য হাতে হাতকড়া পরিয়ে পুলিশ তাকে স্কুল থেকে নিয়ে যায়।
যুক্তরাষ্ট্রে মুসলিম অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন বলছে, আহমেদ মোহাম্মদ মুসলিম হবার কারণেই তার সাথে এমন আচরণ করা হয়েছে।
পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হলেও তার গ্রেপ্তারের কড়া সমালোচনা চলছে এবং অনেকেই তার প্রতি সমর্থন জানাচ্ছেন। এরই মধ্যে তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
“আমি এক শিক্ষককে দেখানোর জন্য আমার ঘড়িটি নিয়ে স্কুলে গিয়েছিলাম। কিন্তু পরে পুলিশ আসে এবং আমাকে গ্রেপ্তার করে। ওরা আমাকে বলেছিল যে, আমি নাকি একটি নকল বোমা বানানোর অপরাধ করেছি।” এক সংবাদ সম্মেলনে বলেন আহমেদ মোহাম্মেদ।
আহমেদের বাবা মোহাম্মেদ এলহাসান এসেছেন সুদান থেকে। তিনি অভিযোগ করেন, নামের কারণেই তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে #IstandwithAhmed লিখে নাসার বিজ্ঞানীসহ অনেকেই আহমেদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
প্রেসিডেন্ট ওবামা ছাড়াও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও তাকে ফেসবুক সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়েছেন।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top