|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন মেসি

দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন মেসি


প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৫

ক্রীড়া প্রতিবেদক:

মাত্র দশ মিনিটেই নু কাম্পে লা পালমা ম্যাচে যে এতটা ক্ষতি হয়ে যাবে কল্পনার বাইরে ছিল বার্সেলোনা সমর্থকদের।
ডান উইং থেকে বক্সের মধ্যে কাট করে বল নিয়ে এগোতে গিয়ে লা পালমার ডিফেন্ডার পাবলো বিগাসের সঙ্গে সংঘর্ষ। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই। তার ধাক্কায় প্রায় দু’মাস মাঠের বাইরে চলে গেলেন লিওনেল মেসি। মাঠে সংঘর্ষের পর মাঠে হাঁটু চেপে বসে পড়েছিলেন বার্সেলোনার রাজপুত্র। প্রথমে মনে হয়েছিল মামুলি সংঘর্ষ। একটু পরেই হয়তো উঠে বসবেন তিনি। মেসি সে চেষ্টাই করেছিলেন। মাঠে কিছুক্ষণ থাকারও চেষ্টা করেন। কিন্তু একটু পরেই হাঁটতে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়েন। যন্ত্রণা স্পষ্ট ধরা পড়ছিল আর্জেন্তিনার মহাতারকার মুখে। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।-আনন্দবাজার

এর কিছুক্ষণের মধ্যেই কাতালান রেডিও জানায়, মেসির চোট গুরুতর। অন্তত সাত-আট সপ্তাহ মাঠে ফেরার সম্ভাবনা নেই। মেসির ঘনিষ্ঠ একটি সূত্রও একই দাবি করে। মাঠ থেকে ওঠার পরই ড্রেসিংরুমে মেসির চোটের শুশ্রূষা করে বার্সার মেডিক্যাল টিম। তাতেও কাজ না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চোটের পরীক্ষার জন্য। সেখানে পরীক্ষা করিয়ে হাসপাতাল থেকে বেরোনোর পর মেসি গাড়িতে ওঠেন খোঁড়াতে খোঁড়াতে।

যা দেখে শুনে মাথায় হাত বার্সেলোনা সমর্থকদের। ৫৭ দিন পরই তো এল ক্লাসিকো। তা হলে কি লা লিগার মহাম্যাচেও মেসিকে পাবে না বার্সা? আশঙ্কা ছড়িয়ে পড়ে। ঘণ্টা খানেকের মধ্যেই জানা যায় যা আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্যি। বার্সেলোনা টুইটারে জানিয়ে দেয়, মেসি ‘অন্তত সাত-আট সপ্তাহ মাঠে নামতে পারবেন না।

নতুন হেয়ারস্টাইলে মাঠে নামা নেইমারের পেনাল্টি ফস্কানো সত্ত্বেও লুইস সুয়ারেজের জোড়া গোল, বার্সেলোনার ২-১ ম্যাচ জেতার আনন্দও ফিকে হয়ে যায়। বার্সোলোনার সরকারি বিবৃতিটাই সমর্থকদের মন খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, মেসির চোট পরীক্ষা করে দেখা গিয়েছে বাঁ হাঁটুতে ইন্টারনাল কোল্যাটারাল লিগামেন্ট ছিঁড়েছে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে লড়াই সুয়ারেজদের। আগামী শনিবার সেভিয়ায় অ্যাওয়ে ম্যাচ তো আছেই পাশাপাশি দেশের জার্সিতেও বিশ্বকাপ কোয়ালিফায়ারে নামা হবে না আর্জেন্তিনার ক্যাপ্টেনের। আট অক্টোবর ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আর্জেন্তিনার কোয়ালিফায়ার অভিযান শুরু হচ্ছে। এর পর ১৩ অক্টোবর প্যারাগুয়ে ম্যাচও রয়েছে। কিছু দিন আগেই কোপা আমেরিকার ফাইনালে হারের পর দীর্ঘ নীরবতা ভেঙে মেসি বলেছিলেন কতটা মরিয়া হয়ে রয়েছেন প্রথম কোয়ালিফায়ারে খেলতে। কিন্তু সে সম্ভাবনা এখন আর নেই।

এ দিকে, মেসির চোট পাওয়ার দিন হতাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। এক গোল পেলেই কেরিয়ারের ৫০০তম আর হ্যাটট্রিক করলেও রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা রাউলকে টপকে যাওয়ার সুযোগ ছিল রোনাল্ডোর সামনে। কিন্তু এ দিন মালাগার বিরুদ্ধে লা লিগার ম্যাচে গোল পেতে ফের ব্যর্থ হলেন পর্তুগিজ মহাতারকা। এই নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন না রোনাল্ডো। ম্যাচ গোলশূন্য ড্র হল।
1443327747_Messi1433219630-696x409

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top