|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. প্রিন্সেস ডায়ানার অজানা ঘটনা

প্রিন্সেস ডায়ানার অজানা ঘটনা

প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: ১৯৯৬ সালের শেষ দিকে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় প্রিন্সেস ডায়ানার। এই বিচ্ছেদের পর ডায়ানাকে অনেক কিছু ছাড়তে হয়েছে। তাঁর জীবনের সেসব অজানা কিছু দিক তুলে ধরেছে এমএসএন ওয়েবসাইট।

বিয়ে বিচ্ছেদের পর ডায়ানার রাজকীয় উপাধি বদলে ফেলা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ যদিও তাঁর সেই উপাধি রাখতে চেয়েছিলেন, কিন্তু প্রিন্স চার্লস তা চাননি। এ জন্য প্রিন্সেস অব ওয়েলসের সেই উপাধি কেড়ে নেওয়া হয়। এ ঘটনার পর ডায়ানার ১৪ বছরের ছেলে প্রিন্স উইলিয়াম বলেন, ‘মা, চিন্তা কোরো না। আমি যখন রাজা হব, তখন তোমার এই উপাধি ফিরিয়ে দেব।’

তবে ডায়ানাকে কেনসিংটন প্যালেসে থাকার অনুমতি দেওয়া হয়। এটি এখন উইলিয়াম, কেট মিডলটন এবং তাঁদের সন্তানদের বাসভবন।

ডায়ানাকে বিনোদনের জন্য নির্ধারিত সেন্ট জেমস প্যালেস ব্যবহার করতে দেওয়া হয়। রানি এলিজাবেথ সেটি ব্যবহার করার অনুমতি দেন।

ডায়ানার গয়নার বাক্সটিও কিছুটা হালকা হয়ে যায়। তাঁকে বিয়ের সব গয়না রাখার অনুমতি দিয়েছিলেন রানি এলিজাবেথ। তবে বিয়ের সময় পরা মুকুটটি ডায়ানা নিতে পারেননি। কেবল বিয়ের সময়ই একবার এই মুকুট পরতে পারেন রাজবধূরা। ২০১৫ ও ২০১৬ সালে কেট মিডলটনকে এই মুকুট পরতে দেওয়া হয়। এটির ওপর এখনো রানির অধিকার রয়েছে।

তবে আলাদা হলেও সন্তানদের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছিলেন চার্লস ও ডায়ানা। মা–বাবার সঙ্গে পছন্দমতো সময় কাটাতে পারতেন উইলিয়াম ও হ্যারি। বোর্ডিং স্কুল ছুটির সময়ে দুই ভাই ভাগাভাগি করে মা-বাবার সঙ্গে সময় কাটাতেন। বিচ্ছেদের পর থেকে ১৯৯৭ সালের আগস্ট মাসে ডায়ানার মৃত্যু পর্যন্ত মা-বাবার সান্নিধ্যে কেটেছে দুই ভাইয়ের।

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top