|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. শাহ গ্লোবাল মানি ট্রান্সফারের ১৫ অ্যাজেন্টকে সম্মাননা প্রদান

শাহ গ্লোবাল মানি ট্রান্সফারের ১৫ অ্যাজেন্টকে সম্মাননা প্রদান

প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৭

দেশ, ০৪ আগস্ট: রেমিট্যান্স ইন্ড্রাস্ট্রিতে আতঙ্কের যেন শেষ নেই। শেষ ধাক্কা ব্রেক্সিটের কারণে পাউন্ডের দরপতন। এর পূর্বে অনেক প্রতিষ্ঠানের একাউন্ট বন্ধ করে দেয় ব্যাংক। বৃটেনের এ ধরণের অনেক কঠিন আইনি বাধ্যবাধকতা ব্যবসায়ীদের অনেক সময় নিরুৎসাহিত করলেও এই ইন্ড্রাস্ট্রি বাংলাদেশের অর্থনৈতিক চাকার মূল উৎস। বাংলাদেশী অন্যতম রেমিট্যান্স প্রেরণকারী কোম্পানী শাহ্ গ্লোবালের পক্ষ থেকে এজেন্টদের দেয়া রেকগনিশন নাইট ও গালা ডিনারে এ বিষয়ে গুরুত্ব দেয়া হয়। তাছাড়া রেমিট্যান্স বিষয়ক নানা সচেতনতা বৃদ্ধিতে এক সাথে কাজ করার জোর দাবি তোলা হয়। গত ৩০ জুলাই রোববার মাইল এণ্ডের ইকোলজি প্যাভেলিয়নে অনুষ্ঠিত রেকগনিশন নাইট ও গালা ডিনারে ইউকের প্রায় ২০০ মানি ট্রান্সফার প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিও সানাম মিয়া। তিনি বলেন, ওয়ালর্ড ব্যাংকের তথ্য অনুসারে ২০১৫ সালে বাংলাদেশ অন্যতম প্রধান রেমিট্যান্স গ্রহিতা দেশ। তবে বৃটেনের বিভিন্ন সময় রেমিট্যান্স ব্যবসায় অনেক পরিবর্তন আসার কারণে অনেক ব্যবসায়ী এর নেতিবাচক প্রভাবের স্বীকার বলে মনে করেন শাহ্ গ্লোবালের সিও সানাম মিয়া আতিক। তিনি বলেন, এ ধরণের ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা, প্রণোদনা বা রেমিট্যান্স ব্যবসার ইতিবাচক দিক তুলে ধরার জন্য শাহ গ্লোবালের পক্ষ থেকে রেকগনিশন নাইট ও গালা ডিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাহ গ্লোবালের কম্পলাইন্স ম্যানেজার তাছমিয়া আক্তার বলেন, ২৬ জুন থেকে মানি ট্রান্সফারে আমূল পরিবর্তন এসেছে। পূর্বে একটি নির্ধারিত মূল্য পর্যন্ত পাঠালে আইডি দেখাতে হতো। আর এখন যে কোন পরিমাণ পাঠালেই আইডি প্রুফ বাধ্যতামূলক। অনেক আইডি ফ্রডের ঘটনাও ঘটছে আর এতে অনেক কাস্টমার আতঙ্কিত। আর এসব সমস্যার সমাধানে শাহ্ গ্লোবালের দক্ষ টিম বৃটেনে ও বাংলাদেশে সেবা দিয়ে আসছে। এবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে- শ্যাডয়েল এন্টারপ্রাইজ, বলিউড ও জান্নাহ। অনুষ্ঠানটি সফল করতে কাজ করেছেন তাছমিয়া আক্তার, আনিছ মিয়া, বিজনেস কনসালট্যান্ট মনজুর হক, নাজমুল হাসান, রাশেদুল হাসানসহ অনেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রুবায়েত ও রাজা কাশিফ।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে রেমিট্যান্স ব্যবসায় পরিচালনা করে আসছে শাহ্ গ্লোবাল। শাহ্ গ্লোবাল একমাত্র মানি ট্রান্সফার কোম্পানী যারা প্রথবারের মতো এজেন্টদের সম্মাননা প্রদান করলো। উন্নতমানের কাস্টমার সার্ভিস ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বাছাই করে মোট ১৫টি এজেন্টকে সম্মাননা প্রদান করা হয়।

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top