|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে’র প্রতিবাদ সভা : সিলেটবাসী সম্পর্কে বক্তব্য অসত্য, শিষ্টাচার বহির্ভুত

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে’র প্রতিবাদ সভা : সিলেটবাসী সম্পর্কে বক্তব্য অসত্য, শিষ্টাচার বহির্ভুত

প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৭

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক সম্প্রতি সিলেটকে নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে ও বক্তব্য প্রত্যাহারের দাবিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে’র উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট শুক্রবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে সংগঠনের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মইন উদ্দীন আনছারের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান। প্রতিবাদ সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক সিলেটবাসীর উপর ভিসা জালিয়াতির যে অভিযোগ করেছেন তা অসত্য ও বিব্রতকর। বক্তারা বলেন, একজন কুটনিতিকের জন্য এ ধরনের মন্তব্য অযৌক্তিক ও তা কোনোভাবে শিষ্টাচারের মধ্যে পড়ে না। বক্তারা অবিলম্বে অ্যালিসন ব্লেইককে তাঁর এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, সিলেট থেকে জমা দেওয়া যেসকল আবেদন প্রত্যাখ্যান করা হয় তার প্রায় ৯৯ শতাংশ প্রত্যাখ্যান করা হয় এ কথা বলে যে, আবেদকারী ইউকে গেলে আর দেশে ফেরত যাবে না। এক শতাংশের চেয়ে কম আবেদন প্রতারণামূলক কাগজপত্র জমা দেয়ার অভিযোগে প্রত্যাখ্যান করা হয়ে থাকে। এই অভিযোগের ৯৯ শতাংশও কোর্টে গিয়ে সত্য নয় বলে প্রমাণিত হয়। সুতরাং হাইকমিশনারের মতো একজন উচ্চপদস্থ ব্যক্তি কোন যুক্তি বা প্রমাণের ভিত্তিতে ‘সিলেট থেকে সবচেয়ে বেশি জাল কাগজ জমা দেয়া হয়’ মন্তব্য করেন তা বুঝে আসেনা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন লাউটন কাউন্সিলের মেয়র সৈয়দ মুহিবুর রহমান, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের সাবেক সেক্রেটারি জেনারেল হাজি আলাউদ্দিন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি হিরণ মিয়া, ভাইস চেয়ার জাহাঙ্গীর খান, ট্রেজারার মানিকুর রহমান, জয়নাল আবেদীন খান, জামাল মিয়া, কবি বরাজেও চৌধুরী, মজির উদ্দীন, মাওলানা মুহমুদুল হাসান, ফারুক মিয়া, রিয়াজ উদ্দিন, আব্দুস সালাম, মাহতাব উদ্দিন, ড. এমএন আলম, আবু সুফিয়ান তালুকদার, এম এ গনি, কাজী বাবর, ড. মালিক চৌধুরী প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top