|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি তুলুজের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি তুলুজের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৭

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে: বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি তুলুজের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট রোববার তুলুজের অদূরে সাগর আর পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম বাল্খশ সমুদ্র সৈকতে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। সকালে তুলুজ শহরের জন জুরিস থেকে ১২০ জন সদস্যকে নিয়ে ২টি বাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বনভোজনে তুলুজ ও আশপাশের শহর গুলো থেকে বিপুল সংখ্যক বিয়ানীবাজারের প্রবাসী পরিবারের নারী ও শিশুরা অংশগ্রহণ করেন।

আনন্দ যাত্রার শুরুতেই সংগঠনের সভাপতি সুলতান আহমদ মিঠু স্বাগত বক্তব্য রাখেন। তিনি নবগঠিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সকল কর্মকর্তাবৃন্দ ও সুধী জনকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুবেল আহমদের প্রাণবন্ত উপস্থাপনার মধ্যে দিয়ে আনন্দ ভ্রমণে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু।

ফয়সল আহমদ ইমনের মনোমুগ্ধকর রসাত্বক বচনে পুরো বাসযাত্রায় অন্যরকম আনন্দ উপভোগ করেন সবাই। পথে সবাইকে আরেক দফা আনন্দ হাসিতে ভরপুর করেন অলি আহমদ ও জিল্লুর রহমান । এক সময় সকালের নাস্তা পরিবেশন করা হয়। বেলা একটায় বাস পৌঁছে যায় বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি তুলুজের নির্ধারিত গন্তব্য স্থানে।

সবাই অবলোকন করতে থাকেন বাল্খশ সমুদ্র সৈকতের প্রাকৃতিক নয়নাভিরাম। হাজার হাজার ইউরোপীয় পর্যটকদের সাথে একাত্বতায় দল বেঁধে সমুদ্র স্নান, সাঁতার খেলা, বেলাভূমিতে ফুটবল খেলা চলতে থাকে সমিতির সদস্যেদের । সেই সাথে আনন্দ ভ্রমণে আসা আগত পরিবার গুলো ছেলে মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন।

মনো মুগ্ধকর সমুদ্র অবলোকনের পর এক সময় বেলা ঘনিয়ে আসে। যাত্রা পথে করা হয় বিরতি। সেখানে খাবার পর্ব শেষে আনন্দ ভ্রমণে বনভোজনে আগত সকলকে নিয়ে শুরু হয় আকর্ষণীয় রাফেল ড্র। রাফেল ড্র মনভরে উপভোগ করেন সবাই।

পরে রাফেল ড্রতে বিজয়ীদের পুরস্কার পর্ব শুরু হয়। সমিতির সভাপতি সুলতান আহমদ মিঠুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সুবেল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হক বজলু, এনাম আহমদ, এমরান আহমদ, সহ সভাপতি আজাদ আহমদ রিপন, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নানু, সিনিয়র সদস্য মাসুম আহমদ , ফয়সল খান ইমন, আকাশ আহমদ, কোষাধ্যক্ষ রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, জহিরুল ইসলাম, শাওন আহমদ, জামিল আহমদ, আলী হোসেন মিঠু, ফরহাদ আহমদ, শরীফ উদ্দিন, জাহাঙ্গীর খান, আব্দুস শুকুর, মিসবা উদ্দিন, আনোয়ার হোসেন, মুজিব রহমান প্রমূখ। পরে রাফেল ড্রতে বিজয়ী তিনজনের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top