|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রথম নেটওয়ার্কিং সভায় আনুষ্ঠানিক ঘোষনা : ২০১৮ সালে বৃটেনে অনুষ্ঠিত হবে বিশ্ব সিলে উৎসব

জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রথম নেটওয়ার্কিং সভায় আনুষ্ঠানিক ঘোষনা : ২০১৮ সালে বৃটেনে অনুষ্ঠিত হবে বিশ্ব সিলে উৎসব


প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৭

দেশ, ২২ সেপ্টেম্বর: বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে উদযাপন করতে ২০১৮ সালের শেষ দিকে বৃটেনে বিশ্ব সিলেট সম্মিলন অথবা আর্ন্তজাতিক সিলেট উৎসবঅনুষ্ঠিত হবে। জালালাবাদ এসোসিয়েশন ইউকেম্বর উদ্যোগে ১৭ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের হোটেল হলিডে ইন এর ভিক্টোরিয়া স্যূটে অনুষ্ঠিত কমিউনিটি নেতৃবৃন্দের সাথে প্রথম নেটওয়ার্কিং মিটিংয়ে এই উ্সবের আনুষ্ঠানিক ঘোষনা দেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকাম্বর সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা।

আগামী বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশাল ঐ উ্সবকে সফল করতে তিনি সর্বস্তরের প্রবাসীকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে বলেন, বিশ্বজুড়ে সিলেটবাসীর অনন্য অর্জন ও সাফল্যকে উদযাপন করতে, এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেট বিভাগের অধিবাসীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে ২০১৪ সাল থেকে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা আন্তর্জাতিক সিলেট উৎসব করে আসছে।

তিনি বলেন, প্রথম বছর এই উৎসব অনুষ্ঠিত হয় ভারতের কোলকাতায় । এরপর ঢাকায় ও সিলেটে এক সাথে সপ্তাহব্যাপি উৎসব হয়েছে। গত ১৬ ও ১৭ সেপ্টে“র নিউইয়র্কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সিলেট উৎসব। সেই ধারাবাহিকতায় আগামী বছর বিলাতে বিশ্ব সিলেট উ্সব আয়োজন করার জন্য জালালাবাদ এসোসিয়েশন ইউকেম্বর প্রস্তুতি শুরু হলো আজ থেকে। আজ এই হলে উপস্থিত কমিউনিটির শতাধিক বিশিষ্টজনও সম্পৃক্ত হলেন বিশাল এই আয়োজনের সাথে। আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও পরিপূর্ণ অংশগ্রহণে বিশ্ব সিলেট উৎসব বিলাতের গন্ডি ছাড়িয়ে গোটা ইউরোপকে উৎসবে মাতাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

যুক্তরাজ্য প্রবাসী সিলেট অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ়করণ, তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যাণ ও সংহতির প্রয়োজন পূরণ এবং বাংলাদেশের সাথে প্রবাসী প্রজন্মের মধ্যে আস্থা ও নির্ভরতার সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত জালালাবাদ এসোসিয়েশন ইউকের আহধ্বায়ক মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় কমিউনিটি নেতৃবৃন্দ ও এক্টিভিষ্টদের সাথে নেটওয়ার্কিং মিটিং।

সভার শুরুতে জালালাবাদ এসোসিয়েশন ইউকের আহধ্বায়ক কমিটির পক্ষে এই সংগঠনের প্রয়োজনীয়তা, লক্ষ্য উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট নজরুল ইসলাম বাসন, সাবেক জিপি ডাচ্ঞ আলাউদ্দিন আহমদ, গ্রেটার মানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের মোচ্ঞ মইনুল আমিন বুলবুল ও ব্যারিস্টার মাসুদ চৌধুরী। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি জালালাবাদ এসোসিয়েশন ঢাকার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা সংগঠনের ৭০ বছরের ইতিহাস, সাফল্য ও অর্জন এবং কর্মত্পরতা তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি সিলেট বিভাগের সকল প্রবাসীকে জালালাবাদ এসোসিয়েশনের পতাকা তলে সামিল হওয়ার আহধ্বান জানান।

এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন চ্যানেল এস এর চেয়ারম্যান ও আয়েবা’র প্রধান উপদেষ্ঠা আহমেদ উস সামাদ চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর সদ্য সাবেক সভাপতি পাশা খন্দকার ও সদ্যসাবেক সাধারণ সম্পাদক এম এ মুনিম, স্পিকার অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কাউন্সিলর সাবিনা আকতার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সুনামগঞ্জ – ৪ এর সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবা, সাপ্তাহিক জনমত সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি নবাব উদ্দিন, ওয়েস্টমিনস্টার কাউন্সিলের কাউন্সিলর রীতা বেগম, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদ্য সাবেক প্রেসিডেন্ট মাহতাব চৌধুরী, বৃটিশ বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ ছোটন, কর্ণেল (অবচ্ঞ) আলী আহমদ, সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান, রোটারীয়ান আর কে ধর, ক্রয়ডনের কাউন্সিলর ও বেতার বাংলার ডিরেক্টর শেরওয়ান চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের (বিসিএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুজাহিদ আলী চৌধুরী প্রমুখ। সবশেষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আহধ্বায়ক কমিটির সদস্য দিলওয়ার হোসেন। শুরুতে প্রধান অতিথি সৈয়দ জগলুল পাশাকে ফুলের তোড়া উপহার দেন মামুনুর রশীদ ও জুবের আহমদ।

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top