|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. নতুন ১৯ পুলিশ অফিসার নিয়োগের ঘোষণা দিলেন মেয়র জন বিগস

নতুন ১৯ পুলিশ অফিসার নিয়োগের ঘোষণা দিলেন মেয়র জন বিগস


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৭

টাওয়ার হ্যামলেটসে বিভিন্ন ধরনের অপরাধ দমনের জন্য কাউন্সিলের অর্থায়নে আরো ১৯ অতিরিক্ত পুলিশ অফিসার নিয়োগের ঘোষণা দিয়েছেন বারার নির্বাহী মেয়র জন বিগস। এরা ইতিপূর্বে কাউন্সিলকর্তৃক নিয়োগকৃত ২০ জন পুলিশ অফিসারের সাথে যোগ দিবেন। মেয়র গত জুলাই মাসে সর্বশেষ ১৪ জন নিয়োগ দিয়েছিলেন। আরো ৬ জন আগে থেকেই ছিলেন।
কেন্দ্রীয় সরকার কর্তৃক ব্যাপকভাবে পুলিশ বাজেট কাটের কারনে বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধির অভিযোগ আসার পর মেয়র জন বিগস এই অতিরিক্ত পুলিশ নিয়োগের জন ফান্ড বরাদ্দ করেন। মেয়র এ খাতে আগামী ৩ বছরের জন্য প্রায় ৩ মিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছেন। নতুন ১৯ জনের পর বারায় সরাসরি কাউন্সিল ফান্ডেড মোট পুলিশের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৯ জন। বারার বিভিন্ন ধরনের অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশের সাথে এই ৩৯ জন কাজ করবেন। বিশেষ করে এসিড এট্যাক, এন্টি সোশাল বিহেভিয়ার এবং ভায়োলেন্ট ক্রাইম দমনের দিকে তারা বিশেষ মনোযোগ দিবেন।

নতুন নিয়োগকৃত ১৯ জনের মধ্যে কয়েকজনকে মেয়র ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন। পূর্ব লন্ডনের কলিংউড এস্টেটে আয়োজিত এই পরিচিতি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি সেইফটি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার আসমা বেগম। এসময় মেয়র বলেন, কমিউনিটি সেইফটি হচ্চেছ আমার অন্যতম এজেন্ডা। বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রন তথা বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আমি পুলিশ অফিসারদের স্ট্রীটে দেখতে চাই। মেয়র বলেন, সরকার পুলিশের বাজেট কাটকে গ্রহনযোগ্য মনে করলেও আমরা একে গ্রহণ করিনি এবং এজন্য বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এখাতে অতিরিক্ত অর্থ ব্যয় করেছি। আশা করছি তারা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। কেবিনেট মেম্বার ফর কমিউনিটি সেইফটি কাউন্সিলার আসমা বেগম বলেন, বিভিন্ন ধরনের অপরাধ ও এন্টি সোশাল বিহেভিয়ার বাসিন্দাদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের এই উদ্বেগ দমনে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্চিছ।

বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আমাদের নতুন পুলিশ অফিসাররা রাস্তাঘাটে সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধ তথা এন্টি সোশাল বিহেভিয়ার দমনে যাতে ভূমিকা রাখতে পারেন এজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এন্টি সোশ্যাল বিহেভিয়ার দমনে অতিরিক্ত পুলিশ অফিসাররা সত্যিকার অর্থে পরিবর্তন আনবেন বলে আশাবাদ ব্যক্ত করে টাওয়ার হ্যামলেটস হোমসের চীফ এক্সিকিউটিভ সুস্মিতা সেন বলেন, আমরা এ ব্যাপারে কঠোর পরিশ্রম করে যাচ্চিছ। যারা বাসিন্দাদের শান্তি বিঘ্নিত করছেন তাদেরকে সহ্য করা হবে না। এদিকে কমিউনিটি সেইফটি ইস্যুকে বিবেচনায় রাখার জন্য এখন থেকে কাউন্সিল কর্তৃক নিয়োগকৃত পুলিশের ষ্ক্রক্রাইম প্রিভেনশন ডিজাইন এডভাইজারম্ব সকল ডেভেলাপার এবং হাউজিং সংস্থাগুলোকে প্ল্যানিংয়ে সহযোগিতা করবেন। ঘরবাড়ি নির্মাণের আগেই নিরাপত্তার ইস্যুকে মাথায় রাখার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখ্য, পুলিশ রেকর্ড অনুযায়ী টাওয়ার হ্যামলেটসে এন্টি সোশাল বিহেভিয়ার একটি বড় ধরনের ইস্যু এবং ২০১৭ সালে পরিচালিত বার্ষিক মতামত জরিপে ৩১শতাংশ বাসিন্দা অপরাধকে তাদের প্রধান উদ্বেগের বিষয় হিসাবে উল্লেখ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top