|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ইস্ট লন্ডন মস্ক আর্কাইভ স্ট্রংরুম উদ্বোধন : আড়াই লক্ষ ডকুমেন্টস সংরক্ষণের মধ্যদিয়ে যাত্রা শুরু

ইস্ট লন্ডন মস্ক আর্কাইভ স্ট্রংরুম উদ্বোধন : আড়াই লক্ষ ডকুমেন্টস সংরক্ষণের মধ্যদিয়ে যাত্রা শুরু


প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৭

লন্ডন, ৩০ নভেম্বর: শতাধিক বছরের পুরনো আড়াই লক্ষ ডকুমেন্টস সংরক্ষণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইস্ট লন্ডন মস্ক আর্কাইভ স্ট্রংরুম। ২২ নভেম্বর বুধবার সন্ধ্যায় এই আর্কাইভের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন লন্ডন মেয়র সাদিক খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই আর্কাইভ স্থাপনের মাধ্যমে আজ থেকে শত বছর আগে আমাদের পূর্ববর্তী বংশধর ইস্ট লন্ডন মসজিদ প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন তা যুগযুগ ধরে ভবিষ্যত প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইস্ট এন্ডের মুসলমানদের অতীত অবদান ইসলামধর্মে বিশ্বাসী লন্ডনারদেরকে জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মেয়র সাদিক খান বলেন, আমাদের পূর্ববর্তী বংশধরেরা খুব কম বেতনে চাকরি করেও মসজিদ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। তাঁরা তাদের সন্তানদের ইসলামের প্রকৃত শিক্ষা দিয়েছেন। পাশাপাশি শিক্ষা দিয়েছেন কীভাবে তাদের খ্রিস্টান ও ইহুদী প্রতিবেশীসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মিশতে হয়। তাদের এই অবদান আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে।

তিনি মসজিদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের এই উদ্যোগের জন্য ম্যানেজমেন্ট বোর্ডের নেতৃবৃন্দ, ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সভায় গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণ করি, ফটো তুলি, চিঠি লিখি কিন্তু কিছুক্ষণ পরই তা ভুলে যাই। ইস্ট লন্ডন মসজিদ সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করেছে। এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ববহন করে। তিনি বলেন, ইস্ট লন্ডন মসজিদ ইউরোপের মধ্যে একটি বড় ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ার পেছনে কারণ হচ্ছে এখানকার মানুষ পরিশ্রমী। আমি আশাবাদী, ইস্ট লন্ডন মসজিদ আর্কাইভ তাদের এই অর্জনের সাথে দেশের অন্যান্য মসজিদগুলোকেও সম্পৃক্ত করবে। এই উদ্যোগ অন্যদেরকে ভালো কিছু করা অনুপ্রেরণা যোগাবে। তিনি ইস্ট লন্ডন মসজিদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

মারিয়াম সেন্টারের তৃতীয়তলায় সেন্টারের ম্যানেজার সুফিয়া আলম এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস। বক্তব্য রাখেন ন্যাশনাল আর্কাইভস এর রিচার্স এন্ড কলেকশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর ড. ভেলারী জনসন, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান, লর্ড এগরোমন্ড ও টিআরএস এর প্রতিষ্ঠাতা ফারুক সতরওয়ালা। ইস্ট লন্ডন মস্ক আর্কাইভ এন্ড ইটস স্ট্রংরুম বিষয়ে প্রজেক্টারের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন ইস্ট লন্ডন মসজিদ আর্কাইভের আর্কাইভিস্ট আইলিস ম্যাকারথি। শুরুতে পবিত্র কুরআন থেকে অনুবাদসহ তেলাওয়াত করেন আল-মিজান স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইদ্রিস বান্না। এরপর মেয়র সাদিক খান আর্কাইভ স্ট্রংরুম প্লাকস উন্মোচন করেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস ইস্ট লন্ডন মসজিদের শত বছরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের জন্য আর্কাইভ স্ট্রংরুম স্থাপনকে একটি ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেন। তিনি বলেন, ইস্ট এন্ড ও এখানকার মুসলমানদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এই ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজন ছিলো। ইস্ট লন্ডন মসজিদ এই উদ্যোগটি গ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত। আমি আশাবাদী, এই আর্কাইভের মাধ্যমে মসজিদ ও স্থানীয় মুসলিম কমিউনিটির ইতিহাস-ঐতিহ্য যুগযুগ ধরে সংরক্ষিত থাকবে। ড. ভেলারী জনসন বলেন, রিলিজিয়াস আর্কাইভ ন্যাশনাল আর্কাইভকে সমৃদ্ধ করে থাকে। তাই আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আর্কাইভ প্রতিষ্ঠায় উদ্ধুদ্ধ করে থাকি। ইস্ট লন্ডন মস্ক আর্কাইভ মসজিদের শত বছরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় কমিউনিটিকেও তথ্য-উপাত্তের দিক থেকে সমৃদ্ধ করবে। তিনি বলেন, অন্যান্য মসজিদের জন্য ইস্ট লন্ডন মসজিদ আর্কাইভ একটি অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এখান থেকে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান তথ্য আদান-প্রদান করতে পারবে।

ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, এই আর্কাইভ স্ট্রংরুম প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা ১৯১০ সাল থেকে এখন পর্যন্ত ইস্ট লন্ডন মসজিদের ১০৭ বছরের আড়াই লক্ষাধিক ডকুমেন্টস সংরক্ষণ করতে পেরেছি। এসব ডকুমেন্টস আধুনিক বৃটিশ সমাজের ইতিহাস লেখার ক্ষেত্রে প্রাথমিক সোর্স হিসেবে ভুমিকা রাখবে এবং বৃটেনে মুসলমানদের অভিবাসন প্রক্রিয়া, বিশেষকরে ইস্ট এন্ডের মুসলমানদের ইতিহাস সংরক্ষণ করবে। এই স্ট্রংরুম আগামী দিনে ইস্ট লন্ডন মসজিদের নতুন নতুন ডকুমেন্টস সংরক্ষণ করবে। তিনি আর্কাইভ প্রতিষ্ঠায় প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর হুমায়ুন আনসারী, প্রফসর জন উলফ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, টাওয়ার হ্যালেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভস এর হ্যারিটেজ ম্যানেজার টামসিন বুকির আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

জনাব হাবিবুর রহমান ১৯১০ সালের ইস্ট লন্ডন মসজিদ ফান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আমির আলী, ইতিহাসবিদ প্রফেসর টি ডাব্লিউ আরনোলড, স্যার আর্নেস্ট হিউস্টন, স্যার জন উডহেড, আর্ল উইন্টারটন, প্রখ্যাত কুরআন অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী ও মুহাম্মদ মারমাডুক পিকতলের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভোজসভা অনুষ্ঠিত হয় লন্ডন মুসলিম সেন্টারের প্রথম তলায়। এতে বক্তব্য রাখেন বেথনাল গ্রীন ও বো আসনের এমপি রুশানারা আলী, ড. জামিল শরীফ, বিবিসি ও চ্যানেল ফোর এর রিলিজিয়াস প্রোগামের সাবেক প্রধান আকিল আহমদ ও ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইস্ট লন্ডন মসজিদের নবনিযুক্ত সিইও নজমুল হোসাইন।

উল্লেখ্য, আর্কাইভ স্ট্রংরুম এমন একটি নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা, যা বন্যার পানি ও আগুন থেকে সবধরনের ডকুমেন্টস রক্ষা করতে পারে। জনসাধারণের জন্য অ্যাপোয়েন্টমেন্টের মাধ্যমে ডকুমেন্টস দেখার সুযোগ রয়েছে। স্কুল, কলেজ ও ইনিভার্সিটির ছাত্রছাত্রীদের শিক্ষামূলক কাজে আর্কাইভ পরিদর্শনকে মসজিদের পক্ষ থেকে স্বাগত জানানো হবে বলে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top