|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৮

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৬ জুলাই সোমবার ট্রাস্টের সভাপতি দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ রাজুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে নতুন পরিচালনা পরিষদকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের বিদায়ী সভাপতি মুহিবুর রহমান মুহিব। নতুন পরিচালনা পরিষদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ট্রাস্টের সদস্যবৃন্দ।

নতুন পরিচালনা পরিষদের কর্মকর্তারা হলেন- সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ রাজু, কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন, সহ সভাপতি রহিম উদ্দিন, জাহাঙ্গীর খান, সাহেদ আহমেদ, আলহাজ সওয়াফ উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান খান ও আলী আহমেদ বেবুল, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম মাসুদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমরান আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, সমাজ ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক দিলাল আহমেদ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হাকিম হাদী। পরিচালক হিসাবে রয়েছেন মুহিবুর রহমান মুহিব, আলহাজ আব্দুল শফিক, মামুন রশীদ, মোঃ কয়েস আহমেদ এবং সাদেক আহমেদ।

এছাড়াও বিগত দিনে ট্রাস্টকে সফল নেতৃত্ব দেয়ার জন্য নতুন পরিচালনা পরিষদের পক্ষ থেকে ট্রাস্টের বিদায়ী সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ মামুন রশীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিদায়ী কোষাধ্যক্ষ সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর অনুভূতি তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন নতুন পরিচালনা পরিষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি রউফুল ইসলাম রউফ, সাবেক সভাপতি আব্দুল আলীম ফজলু, সাবেক সাধারণ সম্পাদক কায়সার উদ্দিন জালাল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ হাফিজ নাজিম উদ্দিন, ট্রাস্টের প্রবীণ সদস্য আতিকুর রহমান খান আনা, মুখলেসুর রমান চৌধুরী মাহতাব, মাসুম হোসেন, অহিদ উদ্দিন, এম এ গনি, ডা. ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর খান, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক শামীম আহমেদ হেলাল, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস’র সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আলতাফ হোসেন বাইস, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিওনের সভাপতি ইসবাহ উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাস, আইওন টিভির পরিচালক শফিকুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশান ইউকের সদস্য নজরুল ইসলাম বাসন, নবীগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি শাহানুর খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সেন্টারের চীফ এডভাইজার নবাব উদ্দিন, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম এ মুনিম, লন্ডন এসেম্বলির সদস্য উমেশ দেসাই, চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপি এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশা।

অনুষ্ঠানে ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশ জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন আল সাফওয়ান উদ্দিন এবং ব্রিটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিল এর প্রতিষ্ঠাতা ফখরুল হক মিসফাকে ‘প্রাইড অব বিয়ানীবাজার’ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া ট্রাস্টের যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান খান ও আলী আহমেদ বেবুলের পরিচালনায় ট্রাস্টের সদ্য প্রয়াত দুই সদস্য আবদুল মতলিব ও জামাল উদ্দিনের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। শেষে রাতের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top