|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. লন্ডনে সংবাদ সম্মেলনে দলীয় প্রধানের সুদৃষ্টি কামনা: দিরাই-শাল্লায় আ’লীগের মনোনয়ন চান শামসুল হক চৌধুরী

লন্ডনে সংবাদ সম্মেলনে দলীয় প্রধানের সুদৃষ্টি কামনা: দিরাই-শাল্লায় আ’লীগের মনোনয়ন চান শামসুল হক চৌধুরী


প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৮

দেশ ডেস্ক, ৩ আগস্ট: সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে লন্ডনে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্য শ্রমিক লীগ নেতা মোঃ শামসুল হক চৌধুরী। গত ২৭ জুলাই শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই আসনের সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত’র মৃত্যুর পর তার স্ত্রী জয়াসেন বর্তমান এমপি। আগামী নির্বাচনে এলাকার প্রত্যাশিত উন্নয়ন এবং শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে উদ্যমী এবং গতিশীল নেতৃত্ব এলাকার মানুষ চায় বলে দাবি করেছেন মোঃ শামছুল হক। তিনি আগামী নির্বাচনে দলের মনোয়নের ব্যাপারে দৃঢ় আশাবাদী। তিনি নির্বাচিত হলে এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন বলেও জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব প্রফেসর ওমর ফারুক, হাজী ইলিয়াস মিয়া, শ্রমিক লীগ নেতা আব্দুল বাছির, এম ইকবাল হোসেন, যুবলীগ নেতা জুবায়ের আহমদ, সৈয়দ বেলাল, সাফিক মিয়া, আবু বখর খান, কবি শামসুল ইসলাম, হেলাল আহমদ, ইসলাম উদ্দিন, নজরুল ইসলাম, আসুক মিয়া, কাজী শুকুর মিয়া, হারুন মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ শামসুল হক চৌধুরী বলেন, উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বর্ষীয়ান রাজনীতিবিদ, সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, দিরাই-শাল্লাবাসীর প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র হাত ধরে রাজনীতিতে পদার্পণ। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের লড়াকু সৈনিক হিসেবে দলীয় আদর্শের ভিত্তিতে ছাত্রজীবন থেকে অদ্যাবধি দেশ এবং প্রবাসে কাজ করে যাচ্ছি। মুজিবের আদর্শের অবিনাশী সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ১/১১ দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে দেশে এবং প্রবাসে অগ্রণী ভূমিকা পালন করেছি। শৈশব থেকেই শিক্ষার প্রতি ছিল আমার অধীর আগ্রহ যার ফল স্বরূপ আমার নিজ এলাকায় সব বন্ধুদের সমন্বয়ে একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করেছি। বর্তমানে বিদ্যালয়টি দিরাই উপজেলার মধ্যে একটি আদর্শ বিদ্যালয়। বিদ্যালয় স্থাপনের পরবর্তীতে প্রবাসী ভবন স্থাপনসহ বড় ধরনের আর্থিক সহযোগিতা দিয়েছে। সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। যুক্তরাজ্য দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গেনাইজেশনের সভাপতি থাকা অবস্থায় দিরাই কলেজের প্রবাসী ভবন পুনঃনির্মাণের জন্য প্রায় ১৫ লক্ষ টাকা সংগ্রহ করে দিয়েছি।

যুক্তরাজ্য দিরাই-শাল্লা এসোসিয়েশানের সভাপতি থাকা অবস্থায় সংগঠনের পক্ষ থেকে জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে অনেক ভুমিকা পালন করি এবং অদ্যাবধি কৃষকদের পাশে থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছি। তিনি বলেন, আমার মরহুম পিতা আলহাজ্ব মাষ্টার শাহাব উদ্দিন চৌধুরীর নামে পারিবারিকভাবে একটি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করে বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন এবং বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি। পারিবারিকভাবে আমার প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি মহিলা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। ছোটবেলা থেকে অদ্যাবধি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনেও এলাকাবাসী, দেশ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যেতে আগ্রহী। আমি ছাত্রজীবনের পর থেকে পারিবারিক প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করলেও সেখান থেকেও আমার সার্বক্ষণিক তৎপরতা থেকে থেমে থাকেনি। আমি যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি হিসেবে, আমি আমার আদর্শ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি, পাশাপাশি এলাকার মানুষের উন্নয়নে বিভিন্ন প্রকার উন্নয়নমুখী কর্মকান্ড সহ, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। ছাত্র জীবন থেকে তৃণমূলের আওয়ামী রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণ মূলক সংগঠন এবং ব্যক্তিগতভাবে আর্থসামাজিক কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় সমাজসেবা ও সাংগঠনিক দক্ষতার জন্য অনেক পদক অর্জন করছি। সর্বশেষ সমাজসেবা ও সাংগঠনিক দক্ষতার জন্য অতীশ দীপঙ্কর এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন করেছি। যা দিরাই-শাল্লার জনগণকে উৎসর্গ করেছি।

তিনি বলেন, বিগত দিনে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনে তৃণমূল জনপদ জরিপে রিপোর্ট গত ৭ ফেব্রুয়ারি, ২২ শে মার্চ এবং সর্বশেষ গত ২২ জুলাই ২০১৮ দৈনিক পত্রিকায় সুনামগঞ্জ ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমার নাম এসেছে। তাই আমি আরো বেশি আশাবাদী দলীয় কর্মকান্ডের ভিত্তিতে আমাকে দলীয় মনোনয়ন দিবে বলে আমার বিশ্বাস। আমরা সবাই বাঙালি এবং দেশকে ভালোবাসি আমি যদি দলের প্রার্থী মনোনীত হই তবে দলীয় আদর্শের ভিত্তিতে মানুষের সেবার পাশাপাশি কৃষি প্রধান অঞ্চল হিসেবে শিক্ষার মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা নিব। প্রতিটি উপজেলা সদরে একটি বালক ও একটি বালিকা বিদ্যালয় সরকারিকরণ এর পাশাপাশি দিরাইয়ে বঙ্গবন্ধু শেখ কৃষি বিদ্যালয় প্রতিষ্ঠা করব ইন-শা-আল্লাহ। সুনামগঞ্জের ভাটি অঞ্চল খ্যাত দিরাই শাল্লা উপজেলা কৃষি উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। ডিজিটাল প্রযুক্তি ব্যবস্থার উন্নয়নের প্রতিটি পাড়া-মহল্লা বিদ্যুতায়ন তরুণ-যুবকদের খেলাধুলার উন্নয়নে সহযোগিতা, এমনকি প্রতিটি থানা সদরে একটি স্টেডিয়াম নির্মাণ, মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণসহ জেলেদের সবধরনের সুবিধা প্রদান করা হবে। তিনি বলেন সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমার রক্তের সাথে মিশে আছে যে আদর্শ আমি সেই আদর্শের সকল নেতৃবৃন্দের প্রতি আজন্ম অনুগত থাকবো। জননেত্রী শেখ হাসিনা ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ দেশের এবং দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিবেন আমি তাতেই সম্মত আছি। আমাকে নৌকা প্রতীক দিয়ে সুনামগঞ্জ ২ আসনে নির্বাচন করার সুযোগ দিলে আমি কৃতজ্ঞ থাকবো। একইভাবে যদি হাইকমান্ড আমাকে দলীয় মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন তখনও আমি তা বিনম্র চিত্তে মেনে নিয়ে নৌকাকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা চালাবো। আমি চাই, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ এগিয়ে যাবে।

 

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top