|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. লন্ডনে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, যোগ দিলেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

লন্ডনে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, যোগ দিলেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান


প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৮

সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট সোমবার বাদ আসর পুর্ব লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত মাহফিলে যোগ দেন মরহুমের জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও মরহুমের কনিষ্ঠ কন্যা ডা. জুবাইদা রহমান। স্মৃতি সংসদের সভাপতি সোহেল আহমেদ সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব মরহুমের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এম এ মালিক, সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ।

দোয়া মাহফিলে বাংলাদেশের দেশের কৃতী সস্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং মরহুমের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া দোয়া মহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র দেশবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।

মাহফিলে স্মৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহ আকতার হোসেন টুটুল, আব্দুল মুকিত, আমিনুর রহমান আকরাম, সহ সভাপতি খসরুজ্জামান খসরু, ফয়সল আহমেদ, মোস্তাক আহমেদ, সেলিম আহমেদ, জামাল আহমেদ, যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী, আকতার আলী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন শেনাজ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুক, নুরুল আলী রিপন, বোরহান উদ্দিন, সুয়েদুল হাসান, আরিফ আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিসিএর সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা পাশা খন্দকার এমবিই, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার এমএ সালাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, তৈমছু আলী, এম লুতফুর রহমান, প্রফেসর ফরিদ উদ্দিন, মোঃ গোলাম রাব্বানি, ব্যারিস্টার কামরুজ্জামান, গোলাম রাব্বানি সোহেল, তাজুল ইসলাম, আশিকুর রহমান আশিক, আঙ্গুর মিয়া, জাবি সাবেক ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিক, সাংবাদিক শিহাবুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপি সহ সভাপতি নাসির উদ্দিন মিঠু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধুরী তপন, এমদাদ হোসেন টিপু, নাসিম আহমেদ চৌধুরী, শহিদুল ইসলাম মামুন, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, তাজ উদ্দিন, শামসুর রহমান মাহতাব, তাহির রায়হান চৌধুরী পাভেল, মিসবাহউজ্জমান সোহেল, আলহাজ্ব সাদিক মিয়া, ফেরদৌস আলম, আজমল চৌধুরী জাভেদ, শামিম আহমেদ, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মন্সুর শাজাহান, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, বিএনপি নেতা মোঃ ফয়জুল হক, আসাদুজ্জামান আহমেদ, আলহাজ্ব এমএ সেলিম, রুহুল ইসলাম রুলু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি শফিকুল ইসলাম রিবলু, আব্দুল কুদ্দুছ, সায়েদ উদ্দিন চৌধুরী, শরিফুদ্দিন বাবু, আব্দুস সালাম, তপু শেখ, রোমান চৌধুরী, আরিফ আহমেদ, বিএনপি নেতা মাওলামা শামিম আহমেদ, মশাহিদ আলী তালুকদার, এডভোকেট লিয়াকত আলী, নাজমুল হাসান জাহিদ, সাংবাদিক আকতার মাহমুদ, আব্দুল হামিদ খান হেভেন, আবু নাছের শেখ, মোঃ সরফরাজ আহমেদ সরফু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top