|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. লন্ডনে বিএনপি নেতা নাসির উদ্দিন মিঠুর কন্যা জেমিমার কৃতিত্বে সেলিব্রেশন পার্টি

লন্ডনে বিএনপি নেতা নাসির উদ্দিন মিঠুর কন্যা জেমিমার কৃতিত্বে সেলিব্রেশন পার্টি

প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৮

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠুর কন্যা ফাবিহা আহমেদ জেমিমা লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে কৃতিত্বের সাথে ব্যাচেলার ডিগ্রী অর্জন করার পাশাপাশি বিশ্ব রেঙ্কিং এ ৭ম স্থান এবং যুক্তরাজ্যে ৩য় স্থান অর্জন করে স্কলারশিপসহ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন এ মাস্টার্স অধ্যায়নের সুযোগ লাভ করায় এক সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী জুড়ী-বড়লেখাবাসীর উদ্যোগে গত ৬ আগস্ট সোমবার হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর আতা রহমানের সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সেক্রেটারি ফয়সল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সংগঠক ও প্রবীণ কমিউনিটি নেতা উস্তার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমিমার গর্বিত পিতা নাসির উদ্দিন আহমেদ মিঠু, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান হাজি মাসুম, এটিএন বাংলা ইউকে’র এডুকেশন আওয়ারের উপস্থাপক বাসিত চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতা শরিফুল ইসলাম তপন, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইনফরমেশন সেক্রেটারি সালেহ আহমেদ, ব্যবসায়ী নজিবুল ইসলাম নিলু, সাংগঠক ফারুক আহমেদ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায়ী ফয়জুর রহমান খটন, ফ্যাশন ডিজাইনার সাইদা চৌধুরী, একাউন্ট্যান্ট রিপা রহমান, জেমিমার মাতা ফৌজিয়া আহমেদ, ছোট বোন সাঞ্জিদা আহমেদ, ছোট ভাই তানভীর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়তে আসা শিক্ষার্থীদের বিপদ-আপদে সাহায্য করার জন্য যদি কোন ‘হেল্পিং সেল’ গঠন করা হয়, তাহলে তিনি সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবর্ধিত শিক্ষার্থী জেমিমা আহমদে বলেন, যুক্তরাজ্য থেকে কম্পিউটার সাইন্সে পিএইচডি সম্পূর্ণ করে তিনি তাঁর বাবার প্রতিষ্ঠিত ও মরহুম দাদা আপ্তাব উদ্দিনের স্মৃতি বিজড়িত  কলেজ ‘আপ্তাব উদ্দিন-আমেনা খাতুন কলেজ’ এ শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউপোর্ট আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, বড়লেখা ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, বজলুর রহমান টিপু, ট্রাস্টি ইব্রাহিম খলিল, ব্যবসায়ী চুনু মিয়া, জুড়ী এসোসিয়েশনের সাবেক সভাপতি ইউনুস মিয়া, কুলাউড়া ছাত্রদলের সাবেক ছাত্রনেতা দেওয়ান উজ্জ্বল, লন্ডন টিএফএলকর্মী ফরিদ মিয়া, রাবেয়া খাতুন, নাজমিন আলী, আব্দুল ওয়াহাব আলী, মিসেস ফয়জুর রহমান, ওয়াসি রহমান, ইফরাজ রহমান, হাজি আব্দুস সহিদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top