|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বড়লেখায় বইমেলা ও বসন্ত উৎসবে মানুষের ভীড়, লেখক-সাংবাদিকসহ ১৫ জনকে সম্মাননা

বড়লেখায় বইমেলা ও বসন্ত উৎসবে মানুষের ভীড়, লেখক-সাংবাদিকসহ ১৫ জনকে সম্মাননা


প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
মৌলভীবাজরের বড়লেখায় প্রথমবারের মতো বই মেলা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা নজরুল একাডেমি এই বই মেলার আয়োজন করেছিল। এছাড়া প্রতিবারের মতো এবারও একাডেমির উদ্যোগে প্রাণের উৎসব বসন্ত উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলা ও বসন্ত উৎসব হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ ভীড় করেন।

বই মেলায় গিয়ে দেখা গেছে, বইয়ের স্টলগুলোতে শিশু-কিশোর, সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতার ইতিহাস, প্রবন্ধসহ বিভিন্ন লেখকদের বই রয়েছে। মানুষজন মেলায় ভীড় জমাচ্ছেন। কেউ বই কিনছেন। কেউ আবার বই নেড়েছেড়ে দেখছেন। বইমেলার সাথে ছিল বসন্ত উৎসব। উৎসব মঞ্চে একে একে গান গেয়ে প্রাঙ্গণকে মাতিয়ে রেখেছেন শিল্পীরা। কখনো একক, কখনো সমবেত গান ছিল। ছিল নানা আঙ্গিকের নাচ। পিঠার স্টলে ঐতিহ্যের সাত পদের পিঠা নিয়ে বসেছিল আর কে লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরা। প্রথমবার বই মেলায় মানুষের উপস্থিতি দেখে খুশি আয়োজকরা।

নজরুল একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরী ও জুনেদ রায়হান রিপন বলেন, আমরা প্রথমবার বই মেলার আয়োজন করেছি। বইয়ের প্রতি মানুষের ঝোঁক বাড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। মেলায় শিশু-কিশোর, সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতার ইতিহাস, প্রবন্ধসহ বিভিন্ন লেখকদের বই ছিল। ভাবিনি মেলায় এতো মানুষজন ভীড় করবেন। বই ভালো বেঁচা-কেনা হয়েছে। মেলায় মানুষের উপস্থিতি আমাদের উৎসাহ যুগিয়েছে। এখন থেকে প্রতিবছর আমরা বই মেলার আয়োজন করবো।

গত মঙ্গলবার দুপুরে বেলুন উড়িয়ে বইমেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহেল মাহমুদ। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক নন্দী। একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী টিএন খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, জেলা পরিষদ সদস্য হামিদুর রহমান শিপলু, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রণয় কুমার দে ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত, কবি সনজিৎ কান্তি দেব প্রমুখ।

অন্যদের মধ্যে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, হিমাংশু রঞ্জন দাস, কবি জিতেন্দ্র দাস জিতু, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, কবি মৃণাল কান্তি দাস, দেলোয়ার হোসাইন, বিদ্যুত রঞ্জন দেব নাথ ও আতাউর রহমান আফতাব একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাধারণ সম্পাদক মিলন দে, সদস্য সম্পা চন্দ, টিটু দেবনাথ, পার্থ সারথী পাপ্পু, জয়দ্বীপ, অলক দেবনাথ, সাইদুল ইসলাম, জাবেদ আহমদ প্রমুখ। দিনভর বই কেনাবেচা ও নাচ-গানের মধ্য দিয়ে আর এক বছরের অপেক্ষায় সমাপ্তি ঘটে উৎসবের।

লেখক-সাংবাদিকসহ ১৫ জনকে সম্মাননা:
বইমেলা ও বসন্ত উৎসব উপলক্ষে শিল্প-সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য বড়লেখা নজরুল একাডেমির পক্ষ থেকে কবি, লেখক ও সাংবাদিকসহ ১৫ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা প্রাপ্তরা হলেন- প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, সাভার সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. কালী প্রসন্ন দাস, জুড়ী টিএনখানম সরকারি কলেজের অধ্যক্ষ কবি অরুণ চন্দ্র দাস, বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক প্রাবন্ধিক মো. নিয়াজ উদ্দীন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, নজরুল একাডেমির উপদেষ্টা আনোয়ার উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, কবি জিতেন্দ্র দাস জিতু, আতাউর রহমান আফতাব, হিমাংশু রঞ্জন দাস, বিদ্যুৎ রঞ্জন দাস, শিরিন শাহাব, দেলোয়ার হোসাইন, মৃণাল কান্তি দাস ও সাইফুল্লাহ মনসুর ইসহাক।

 

প্রচ্ছদ এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, খালাস ২

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, খালাস ২

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

সিটি করপোরেশনের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিটি করপোরেশনের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top