|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘পড়শি’ ও ‘বৃষ্টি ঝরা বাদল দিনে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন: ‘কবিতায় সত্য-সুন্দরের চর্চা থাকলে সমাজ উপকৃত হয়’

‘পড়শি’ ও ‘বৃষ্টি ঝরা বাদল দিনে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন: ‘কবিতায় সত্য-সুন্দরের চর্চা থাকলে সমাজ উপকৃত হয়’


প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৯

লন্ডন, ২২ ফেব্রুয়ারি : একুশে বইমেলায় প্রকাশিত প্রবাসী কবি রোকন আহমেদের ‘পড়শি’ এবং রেজুয়ান চৌধুরীর ‘বৃষ্টি ঝরা বাদল দিনে’ কাব্যগ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের এসইবি সলিসিটর্স মিলনায়তনে গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করা হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লীডার হেলাল আব্বাসের সভাপতিত্বে ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি ও চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোহাম্মদ জোবায়ের। অতিথি আলোচক ছিলেন সাপ্তাহিক দেশ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ। কাব্যগ্রন্থের সাউন্ড ট্র্যাক সিডি সমালোচক ছিলেন লেখক কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব খসরু নোমান। বক্তব্য রাখেন সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক কবি আহমদ ময়েজ ও এনটিভির ডাইরেক্টর মোস্তফা সারওয়ার বাবু।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন ব্যারিস্টার লুৎফর রহমান, কবি মোহাম্মদ ইকবাল ও স্পেকট্রাম বাংলা রেডিও’র ম্যানেজিং ডাইরেক্টর মিসেস নাহিদা মিছবাহ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডা. শম্পা দেওয়ান ও সিঙ্গার তাজ।

অনুষ্ঠানে বিলেতের অনেক সাংবাদিক সাহিত্যিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংবাদিক তাইসির মাহমুদ ও মিছবাহ জামালের কৌতুক পরিবেশনা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বক্তারা কাব্যগ্রন্থ দুটোর বিভিন্ন কবিতার প্রশংসা ও সমালোচনা করেন। তাঁরা বলেন- কবি রোকন আহমেদ ও রেজুয়ান চৌধুরী অর্থের পেছনে নিজেদের বিলিয়ে দেননি। প্রবাসের কর্মব্যস্ত জীবনেও তাঁরা লেখালেখির চর্চা অব্যাহত রেখেছেন। বই প্রকাশের মাধ্যমে স্বদেশের প্রতি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। বক্তারা আরো বলেন, কবিতা হচ্ছে একজন লেখকের অনুভূতি প্রকাশের মাধ্যম। কবিরা লেখার বিষয়গুলোতে ভিন্নভাবে দেখে থাকেন। তবে কবিতায় সত্য-সুন্দরের চর্চা থাকলে সমাজ উপকৃত হয়।

প্রচ্ছদ এর আরও খবর
ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

যুক্তরাজ্যে আমার ট্যাক্সের অর্থ কোথায় যায়?

যুক্তরাজ্যে আমার ট্যাক্সের অর্থ কোথায় যায়?

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top