|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. মাওলানা ফজলুল করিম আজাদের দাফন সম্পন্ন, লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাওলানা ফজলুল করিম আজাদের দাফন সম্পন্ন, লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল


প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৯

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের সদস্য, মহানগর দর্পন সম্পাদক , বিশিষ্ট সমাজসেবী মাওলানা ফজলুল করিম আজাদের দাফন সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামে তাকে দাফন করা হয়।

এর আগে বিকেলে নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) অধ্যাপক ফজলুর রহমান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মশাহিদ উদ্দিন এবং মরহুমের কনিষ্ঠ পুত্র তাহমিদ হাসান ।

মাওলানা ফজলুল করিম আজাদ গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও জামাতা আজিজুল হক কয়সর সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। মাওলানা আজাদের স্ত্রী রাজিয়া নিলুফার আজাদ বিশিষ্ট লেখিকা এবং তাঁর বড় ছেলে আমিমুল আহসান তানিম লন্ডনের বাংলা গণমাধ্যমের একজন প্রতিনিধিত্বশীল সাংবাদিক ও টিভি প্রেজেন্টার হিসেবে কাজ করে যাচ্ছেন।

মাওলানা ফজলুল করিম আজাদ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক মরহুম মাওলানা ইসমাইল যিনি ছিলেন একজন বিপ্লবী আলিম ১৮ এপ্রিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালীন সময় তিনি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অবরুদের ডাক দেন এবং একই দিনে তিনি গ্রেফতার হন এবং প্রায় ৮ মাস করা বরণ করেন।

মাওলানা আজাদ ১৯৭২ সালে ৬টি লেটারসহ প্রথম বিভাগে দাখিল পাশ করেন। শিক্ষাজীবনের ধারাবাহিকতায় ১৯৮০ সালে সিলেট আলিয়া মাদ্রাসা থেকে এমএম ও মদনমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি ১৯৬৯ খ্রিষ্টাব্দে আইয়ূব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে চুনারুঘাট থেকে গ্রেফতার হন। ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত বানিয়াচং থানা সভাপতি ও হবিগঞ্জ জেলা পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

১৯৭৭-এ তিনি ছাত্র শিবিরে ও ১৯৮০ সালে জামায়াতে যোগ দিয়ে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব প্রদান করেন তিনি বাংলাদেশ জামায়াতের সিলেট জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং মজলিসে সূরার অন্যতম সদস্য ছিলেন। মাওলানা আজাদ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -২ (বানিয়াচং ,আজমিরীগঞ্জ ) থেকে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে প্রতিতদ্বন্দিতা করেন। ১৯৮৩-তে শাহজালাল জামেয়ায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে জামেয়া থেকে অব্যাহতি নিয়ে ব্যবসার পাশাপাশি কৃষি খামার গড়ে তুলেন। এক পর্যায়ে তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে পড়েন এবং বিভিন্ন ধরনের গবেষনামুলক কাজে আত্মনিয়োগ করেন।

এদিকে মাওলানা ফজলুল করিম আজাদের ইন্তেকালের সংবাদে লন্ডনে তাৎক্ষণিক আলোচনা সভা এবং দুয়াঃ মাহফিলের আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের আল হুদা সেন্টারে ২৩ অগাস্ট বাদ মাগরিব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লন্ডন থেকে প্রকাশিত প্রাচীন সংবাদপত্র সুরমার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট ফরিদ আহমেদ রেজা, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল কাদের সালেহ , টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ ,বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, বিশিষ্ট আইনজীবি বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সাবেক সভাপতি মির্জা আসাব বেগ, কমিউনিটি নেতা সৈয়দ সালেহ , লিবডেম নেতা পীর কুতুব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সভাপতি এফ কে এম শাজাহান।

আলোচনায় বক্তারা বলেন, মাওলানা ফজলুল করিম আজাদ ছিলেন সমাজের সকল দল এবং মতের মানুষের সাথে ছিল তাঁর ভাল সম্পর্ক। তার চাল চলন, কথা বার্তা, বক্তৃতা, দৈহিক গঠন ও পোষাক পরিচ্ছদ সব কিছুই ছিল আকর্ষণীয়। তিনি সিলেটে ছাত্র ইসলামী আন্দোলন ও বৃহত্তর আন্দোলনে সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন। আশির দশকে রাজনৈতিক ভূমিকা পালনে তার কোন জুড়ি ছিল না। এক সময়ের তুখোড় ছাত্র নেতা মিছিল, সংগ্রাম এবং শ্লোগানের রাজপুত্র— যিনি জীবনের চেয়েও ভালবেসেছিলেন ইসলামী সমাজ বিপ্লবের আন্দোলনকে , আশির দশকে সিলেটের সংগঠন, আন্দোলন আর সংগ্রামের অগ্র সৈনিক ছিলেন মাওলানা ফজলুল করীম আজাদ।

শেষে মরহুমের জন্য মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আব্দুল কাদের সালেহ। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top