|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব ২০১৯

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব ২০১৯


প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৯

লন্ডন, ২০ সেপ্টেম্বর : প্রায় ৫০টির মতো সংগঠন ও বিলেতের বিভিন্ন প্রান্ত থেকে শতশত গোলাপগঞ্জবাসীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব যুক্তরাজ্য ২০১৯।

দীর্ঘ তিন মাসের অক্লান্ত পরিশ্রম ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৫ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রাডি আর্ট সেন্টারে দুপুর ১২টায় ঐতিহাসিক আলতাব আলী পার্কে শান্তির প্রতীক কবুতর ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব যুক্তরাজ্য ২০১৯ এর উদযাপন কমিটির আহ্বায়ক ছড়াকার নাট্যকার, একাউন্টেন্ট আবু তাহের, সদস্য সচিব মারুফ আহমদ, গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়নের মুরব্বিয়ান ও সংগঠনের নেতৃবৃন্দ। দুপুর ১২টা ১০ মিনিটে বিভিন্ন সংগঠনের ব্যানারে র‌্যালি সহকারে মূল অনুষ্ঠান স্থল ব্রাডি আর্ট সেন্টারে উপস্থিত হন আয়োজকরা। উৎসবে র‌্যালির দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন বর্ণের মানুষেরা স্বাগত জানান।

উৎসবের দ্বিতীয় পর্বের সুচনা হয় দুপুর ৩টায়। ২য় পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের মেয়র হুমায়ূন কবির, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ভিকটোরিয়া ওবাজী, ডেপুটি মেয়র কাউন্সিলর আসমা বেগম, ডেপুটি স্পিকার আহবাব মিয়া, ওসমানী ট্রাস্টের নির্বাহী পরিচালক শফিউর রহমান ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলরবৃন্দ।

সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সঙ্গীতের পর পরই ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে গান পরিবেশন করা হয়। থিয়েটার হলটি শুরু থেকেই ছিল পরিপূর্ণ। আয়োজকরা মেইন হলে পূর্ব থেকেই প্রজেক্টারের মাধ্যমে দর্শকদের সরাসরি উপভোগের সুযোগ দেন। বেলা বাড়ার সাথে সাথে উভয় হল পরিপূর্ণ হয়ে ফ্লোরে বসে অনুষ্ঠানটি উপভোগ করেন। উৎসব কমিটির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব মারুফ আহমদ ও অর্থ সচিব সালাহ উদ্দিন উপস্থিত সবাইকে স্বাগত জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রমাণ্যচিত্র, সিলেটী কবিতা আবৃত্তি, সিলেটী বিয়ের গান, ধামাইল নৃত্য, নৌকা বাইচের গান, নৃত্য, নাইফ ক্রাইম ও ড্রাগের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা করতে সেমিনার, সিলেটি আধুনিক ও বাউল গান।

এ সময় উৎসব উপলক্ষে প্রকাশিত স্মারক ‘শিকড়ের সন্ধানে’ গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জের মুরব্বিয়ানদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে মনোমুগ্ধকর গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় বাউল শিল্পী আশিক, ব্রিটেনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলাউর, মিতা তাহের, তন্নী, বাপ্পিতা, রাজিব, রাকাসহ আরো অনেকে। অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে আয়োজন করা হয় র‌্যাফেল ড্র।

অনুষ্ঠানে গোলাপগঞ্জের বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আজমল হোসেন, আলতাফ হোসেন বাইচ, মোঃ শামসুল হক, ফারুক আহমেদ, আমান উদ্দিন, হারুন মিয়া, মোঃ লোকমান উদ্দিন, মোঃ শওকত আলী, তমিজুর রহমান রঞ্জু, আবজল মিয়া, সাবেক মেয়র ফারুক আহমেদ, ছয়ফুল ইসলাম, আব্দুল বারী নাছির, আব্দুন নূর, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, মামুনুর রশিদ খান, ফয়ছল আহমেদ, আরিফ মঞ্জুর চৌধুরী মিঠু, সায়াদ আহমেদ সাদ, আফসার খান সাদেক, লুৎফুর রহমান সায়াদ, সারব আলী, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মোঃ দিলওয়ার হোসেন, হেলাল উদ্দিন, ফারুক আহমেদ, এনাম উদ্দিন, নুনু মোহাম্মদ শেখ প্রমুখ।

অনুষ্ঠানটির মূল সঞ্চালনায় ছিলেন টেলিভিশনের নিউজ রিডার ও জনপ্রিয় আবৃত্তিকার মুনিরা পারভীন। তাকে সহযোগিতা করেন ইকবাল হোসেন বাল্মিকী, মিসবাহ মাসুম, একেএম আব্দুল্লাহ, তানহার আহমেদ তুহিন, শাহরিয়ার আহমদ সুমন, সিদ্দিকুর রহমান, মাসুদ আহমেদ জোয়ারদার ও মামুনুর রশিদ খান। সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top