|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. জনমত’র এমডি জুনেদ চৌধুরীর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ

জনমত’র এমডি জুনেদ চৌধুরীর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ


প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২১

দেশ ডেস্ক: প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে কমিউনিটির কল্যাণে নিবেদিত, বিশেষ করে পূর্ব লন্ডনে বাঙালি শিক্ষা ও আবাসন সমস্যা নিয়ে বিভিন্ন সফল ক্যাম্পেইনের উদ্যোক্তা ও নেতৃত্বদানকারী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন আরডিএফ (রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) এর চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর সহধর্মিনী এবং প্রাচীনতম বাংলা সাপ্তাহিকী জনমত এবং জনমত ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক, লন্ডন বাংলা প্রেসক্লাবের জীবন সদস্য জুনেদ চৌধুরীর মা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২৫ জানুয়ারি) অপরাহ্নে তিনি পূর্ব লন্ডনের রমফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত পরহেজগার ও পরোপকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ৪ মেয়ে, ৪ জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদে পরিবার, আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকের কাছেই তিনি ছিলেন ভরসাস্থল। আরডিএফ -এর বিভিন্ন সেবামূলক প্রজেক্টেও তিনি সব সময় সাধ্যমত অংশ নিতেন। তাঁর এই দানশীলতাই পুরো পরিবারকে মানুষের সেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করেছে।

২৭ জানুয়ারি বুধবার বাদ জোহর মরহুমার নামাজে জানাজা ইলফোর্ড মসজিদে অনুষ্ঠিত হয়। লকডাউন বিধিনিষেধের কারণে পরিবারের সদস্যরা এতে অংশ নেন। পরে তাঁকে গার্ডেন অব পিস কবরস্থানে দাফন করা হয়।

দোয়া মাহফিল
এদিকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে পারিবারিক উদ্যোগে একাধিক ভার্চ্যুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতেই অনুষ্ঠিত দোয়া মাহফিলে সারা বিশ্ব থেকে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন। মরহুমার মেয়ের জামাতা মাওলানা নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আলোচনা পেশ করেন মাওলানা আসগর হোসাইন, মুফতি মাওলানা আব্দুল মুন্তাকীম, রিজেন্ট পার্ক মসজিদের ইমাম কাজী লুৎফুর রহমান সহ কয়েক জন আলেম। এছাড়া মরহুমার ছেলে জুবের আহমদ চৌধুরী, তালহা চৌধুরী, ফুজেল চৌধুরী, তাদের কয়েক জন মামা ও চাচা বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল মুন্তাকীম। এছাড়া বুধবার দাফনের পরও এক দোয়া মাহফিলে কয়েক শত স্বজন অংশ নেন।

পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা
মরহুমার চার ছেলে জুবের আহমদ চৌধুরী, জুনেদ চৌধুরী, ফুজেল আহমেদ চৌধুরী ও তালহা চৌধুরী এবং চার জামাতা আবু তাহের চৌধুরী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, নাজমুল ইসলাম শাহান ও ছালেহ আহমদ পরিবারের পক্ষ থেকে তাদের মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে যারা নানা মাধ্যমে পরিবারের পাশে থেকেছেন এবং দোয়া করেছেন, তাদের সকলের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা জানান। কঠিন এই সময়ে দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভালোবাসা ও দোয়ার বরকতে তাঁরা ধৈর্য্য ধারণের শক্তি পেয়েছেন বলেও উল্লেখ করেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক
সাপ্তাহি জনমত এর ম্যানেজিং ডিরেক্টর এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের জীবন সদস্য, বিশিষ্ট কন্সট্রাকশন ব্যবসায়ী জুনেদ চৌধুরীর মাতৃবিয়োগে প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের ও কোষাধ্যক্ষ আসম মাসুম বলেন, আমাদের একজন সহকর্মীর মায়ের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেসক্লাবের সকল সদস্য গভীরভাবে শোকাহত। জনাব জুনেদ চৌধুরীসহ তাঁর পরিবার পরিজন যেন এই শোক সইতে পারেন, সে জন্য আমরা মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

সাপ্তাহিক পত্রিকার শোক
সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদ সাপ্তাহিক জনমত এর ব্যবস্থাপনা পরিচালক জুনেদ চৌধুরীর মায়ের মৃত্যুতে পত্রিকা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, জুনেদ চৌধুরীর মমতাময়ী মায়ের এই আকস্মিক মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। আমরা শুধু দোয়া করি আল্লাহ যেন মরহুমাকে জান্নাতবাসী করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দেন।

জনমত পরিবারের শোক
পূব লন্ডনে বাঙালি কমিউনিটির কল্যানে এক সময় যাঁরা দিনরাত পরিশ্রম করতেন, নানা ইস্যূতে সোচ্চার হতে ক্যাম্পেইন চালাতেন এবং মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতেন, তাদের অন্যতম আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর সহধর্মিনী, এবং সাপ্তাহিক জনমত এর ম্যানেজিং ডিরেক্টর জুনেদ চৌধুরীর মাতার ইন্তেকালে জনমত পরিবার গভীরভাবে শোকাহত।
জনমত এর পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বলা হয়, ক্যানন স্ট্রিটে আলহাজ্ব শামসুদ্দিন চৌধুরীর বাসা যখন কমিউনিটি এক্টিভিস্টদের আনাগোনায় দিন-রাতের অধিকাংশ সময় সরগরম থাকতো, তখন পর্দার আড়াল থেকেই ভূমিকা রাখতেন মিসেস শামসুদ্দিন চৌধুরী। তিনি ছিলেন চৌধুরী পরিবারের অন্যতম স্তম্ভ। তাঁর মৃত্যুতে সমাজহিতৈষিনী এক মহীয়সী নারীকে আমরা হারালাম।
শোকবার্তায় জনমত পরিবার মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top