|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. রো‌জিনা ইসলামের মু‌ক্তির দাবি‌ ও নির্যাতনের প্রতিবাদে লন্ড‌নে সাংবা‌দিক‌দের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রো‌জিনা ইসলামের মু‌ক্তির দাবি‌ ও নির্যাতনের প্রতিবাদে লন্ড‌নে সাংবা‌দিক‌দের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২১

সাংবা‌দিক রো‌জিনা ইসলা‌মকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে লন্ড‌নে ইউকে-বাংলা প্রেসক্লা‌বের উদ্যোগে সাংবা‌দিক‌দেরপ্রতীকী কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শ অনুষ্ঠিত হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে গত ১৮ মে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২টায় পূর্ব লন্ড‌নের আলতাব আ‌লী পা‌র্কে শহীদ মিনার চত্বরে এ প্রতীকী কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপ‌তি কে এম আবু তা‌হের চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর প‌রিচালনায় মানববন্ধন শে‌ষে অনুষ্ঠিত সমা‌বে‌শে দলমত নি‌র্বিশে‌ষে ক‌মিউ‌নি‌টির বিভিন্ন সংগঠন ও বি‌ভিন্ন পর্যা‌য়ের সাংবাদিক নেতৃবৃন্দ যোগ দি‌য়ে সংহ‌তি প্রকাশ ক‌রেন।

সমা‌বে‌শে বক্তারা, প্রথম আলোর সি‌নিয়র রিপোর্টার রো‌জিনা ইসলামের দ্রুত মু‌ক্তির দাবি জানান ও মন্ত্রনালয়ে ৫ ঘন্টা আটকিয়ে নাজেহাল করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
বক্তারা ব‌লেন, ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন ‌পেশাদার সি‌নিয়র সাংবা‌দিক‌কে স‌চিবাল‌য়ে আট‌কে হেনস্থা, মামলা দি‌য়ে হয়রা‌নির ঘটনা আমাদের পেশাদার সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তিব‌ি‌রোধী সাংবা‌দিকতাকে বাঁধাগ্রস্থ করাই এস‌বের উদ্দেশ্য।

সমা‌বে‌শে সংহ‌তি জা‌নি‌য়ে অন‌্যা‌ন্যের ম‌ধ্যে যোগ দেন ও বক্তব‌্য রা‌খেন ব‌্যা‌রিস্টর না‌জির আহমদ, দর্পন ম্যাগাজিনের সম্পাদক মো: রহমত আলী, দৈনিক জালালাবাদের আব্দুল মু‌নিম ক‌্যারল, সাংবাদিক রিয়াদ হাসান, প্রেসক্লাব সহ সভাপ‌তি বিপ্লব কুমার পোদ্দার,‌ সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সময় টি‌ভির লন্ডন প্রতিনিধি শোয়েব কবীর, এটিএন বাংলার সাংবাদিক মোস্তাক বাবুল, বাংলা ভিশ‌নের লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান, বাংলা‌দেশ প্রতি‌দি‌নের আ স ম মাসুম, লন্ডন বিডি নিউজের প্রধান সম্পাদক আব্দুল বা‌ছিত বাদশা, ইউকে বাংলা প্রেসক্লা‌বের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আজিজুল আম্বিয় , ট্রেজারার সাইদুল ইসলাম, সাংবাদিক কবি শিহাবুজ্জাামান কামাল, সাংবা‌দিক মাহবুব সু‌য়েদ, মিনহাজুল আলম মামুন, মাহমুদুর রহমান শানুর, দৈনিক সানরাইজ সম্পাদক এনাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম অভি, জয়নাল আবেদীন, ইউসুফ জাকা‌রিয়া খান, মে‌হেদ‌ি হাসান মারুফ,‌ মিছবাউর রহমান, মানবাধিকারকর্মী আতিয়া বেগম, ব্যারিস্টার মোহাম্মদ খান, তাহমিনা আক্তার প্রমুখ।

সমাবেশে সংহতি প্রকাশ করেন টিভি ওয়ানের জাকির হোসেন কয়েছ, ঢাকার বাংলা টিভির লন্ডন প্রতিনিধি আব্দুল কাদির মুরাদ, চ্যানেল এস এর রেজাউল করিম মৃধা, এনটিভির মাসুদসহ বিভিন্ন অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি তাঁর বক্তব্যে- সাংবাদিক রোজিনা ইসলামের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি প্রদান, দুর্নীতিবাজ সচিবদের দুর্নীতির তদন্ত ওনির্যাতনের সাথে জড়িত পুলিশ ও উপ সচিবদের শাস্তি দাবি করেন। তিনি বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top