|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. যুক্তরাজ্যে এমপি আবু জাহিরের সঙ্গে হবিগঞ্জবাসীর মতবিনিময়

যুক্তরাজ্যে এমপি আবু জাহিরের সঙ্গে হবিগঞ্জবাসীর মতবিনিময়

প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২২

যুক্তরাজ্যে সফররত হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি’র সঙ্গে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করেছে যুক্তরাজ্য বসবাসরত হবিগঞ্জবাসী। গত ২ জানুয়ারি রোববার সন্ধ্যা ৭টায় ইষ্ট লন্ডনের ল্যা মেডিসন হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি। সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান কবির ও যুক্তরাজ্য যুবলীগ নেতা অজিত লাল দাসের যৌথ সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডিরেক্টর জালাল আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের প্রবাস বিষয়ক সম্পাদক দুলাল আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমির খান, এমএ আউয়াল, হিফজুর রহমান চৌধুরী, মনিরুজ্জামান খিরাজ, সৈয়দ তাজুল আহমেদ, সাহিদুর রহমান, কামাল চৌধুরী, আলাল মহসিন, খায়রুজ্জামান জাহাঙ্গীর, সাইফুল ইসলাম হেলাল, আনোয়ার খান, ফয়সল আহমেদ খান, মাহবুবুর রহমান চৌধুরী, শাকিল সাইফুর রহমান, সজীব খান, দুলাল আহমেদ, শরিফুল ইসলাম ইমন, কয়েস মাহমুদ, সৌরভ দত্ত, অনুপম দাশ প্রমুখ।

সভায় বক্তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমপি আবু জাহির তাঁর বক্তব্যে হবিগঞ্জের রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, সাংস্কৃতিকসহ সার্বিক উন্নয়নের তথ্য তুলে ধরে ভবিষ্যতে হবিগঞ্জের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের ছেলে সামিউর রহমান সামির রুহের মাগফেরাত কামনা এবং জসিম উদ্দিন ও আছাবুর রহমান জীবনের করোনা পজিটিভ হওয়ায় সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামীম চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।

কমিউনিটি এর আরও খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top