|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. আলেম-উলামার মুক্তির দাবিতে যুক্তরাজ্যে মানববন্ধন

আলেম-উলামার মুক্তির দাবিতে যুক্তরাজ্যে মানববন্ধন

প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২২

আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা। গত ২০ জানুয়ারী বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা শাহ নূর মিয়া, বিশিষ্ট সংগঠক মাওলানা মুহাম্মদ শাহ জাহান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মাষ্টার মুহাম্মদ আমির উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে শাখার সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, কমিটি এক্টিভিস্ট আলহাজ্ব নূর বক্স, কমিটির বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব সৈয়দ রফিকুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন,সহ-সভাপতি হাফিজ শহীর উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন,সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নুমান হামিদী প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে বিশিষ্ট আইনজীবী লিয়াকত সরকার, বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ জহিরুল হক, ইউকে জমিয়ত নেতা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, আলহাজ্ব বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ঢাকা, নরসিংদী, চট্টগ্রাম, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হুমকি-ধমকি ও বাধা দিয়ে আমাদের আন্দোলন ঠেকানো যাবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আল্লামা মামুনুল হকসহ গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি ও আন্দোলন আমরা চালিয়ে যাব। তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী আলেম-উলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top