|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইএলএম সিনিয়র সিটিজেন্স ফোরামের ডে-আউট: সারের ওয়াকিংয়ে ঐতিহাসিক মসজিদ ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখলেন সদস্যরা

ইএলএম সিনিয়র সিটিজেন্স ফোরামের ডে-আউট: সারের ওয়াকিংয়ে ঐতিহাসিক মসজিদ ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখলেন সদস্যরা


প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২

ইস্ট লন্ডন মসজিদ (ইএলএম) সিনিয়র সিটিজেন্স ফোরামের উদ্যোগে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয় । গত ৩ অগাস্ট বুধবার দিনব্যাপী এ আয়োজনে ছিল লন্ডনের নিকটবর্তী সারে কাউন্টির ওয়াকিং এলাকায় ঐতিহাসিক শাহজাহান মসজিদ ও পার্শ্ববর্তী পিস্ গার্ডেন ঘুরে দেখা। আর সবশেষে শাহজাহান মসজিদ থেকে আট মাইল দূরে ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত সেই সময়ের পৃথিবীর বৃহত্তম কবরস্থান ব্রুকউড সিমিট্রিতে মুসলিম দুনিয়ার অনেক প্রথিতযশা মনীষীদের কবর জেয়ারত করা।

২০২০ সালের মার্চ মাসে কেমব্রিজের ইকো মসজিদ আর পশ্চিম লন্ডনের রিজেন্টস পার্ক মসজিদ ও পার্কে দিনব্যাপী আনন্দ ভ্রমণের পর সিনিয়র সিটিজেন্সদের এটাই ছিল বিগত আড়াই বছরের মধ্যে একটি মনোরম আনন্দঘন দিন। করোনা মহামারীতে অন্য সবার মতো ইস্ট লন্ডন মসজিদের মুসল্লিদের সামাজিক মেলামেশা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ক প্রকল্প ইএলএম সিনিয়র সিটিজেন্স প্রজেক্টের সদস্যরা আটকা পড়েন নিজেদের ঘরে। প্রাণঘাতী করোনার থাবায় মৃত্যুর মিছিলে যোগ হন ফোরামের সদাহাস্যোজ্জ্বল সদস্য প্রবীণ মুরব্বি ফারুক মিয়া।

উল্লেখ্য, ওয়াকিং-এর এই শাহজাহান মসজিদই ব্রিটেনে প্রার্থনার উদ্দেশ্যে নির্মিত মুসলমানদের সর্বপ্রথম মসজিদ (পারপাস বিল্ড মসজিদ)। ১৮৮৯ সালে ভূপালের রাণী বেগম শাহজাহানের অর্থায়নে হাঙ্গেরির বিশিষ্ট প্রাচ্যবিদ এবং ভাষাবিদ ডক্টর গটলিব লেইটনার এই মসজিদ প্রতিষ্ঠা করেন। পার্শ্ববর্তী ওরিয়েন্টাল ইন্সটিটিউটে পড়তে আসা মুসলিম শিক্ষার্থীদের জন্য এই মসজিদ নির্মিত হয়। সময়ের পরিক্রমায় এই এই ওরিয়েন্টাল ইনস্টিটিউট কালের সাক্ষী হয়ে আছে আজও। ভারত ভাগ হলে মুসলমানদের জন্য যে রাষ্ট্র হবে তার নাম যে পাকিস্তান হবে তা এখানে বসেই ঠিক করা হয়েছিল।

মসজিদটি ১৯১৪ থেকে ১৯৬০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত লাহোর আহমদিয়া আন্দোলনের সদস্যদের দ্বারা পরিচালিত হয়েছিল। ১৯৭০-এর দশকে এটি সুন্নিদের হাতে স্থানান্তরিত হয়।

ওয়াকিং শাহজাহান মসজিদ থেকেই দ্য ইসলামিক রিভিউ এবং ১৯১৭ সালে মাওলানা মোহাম্মদ আলীর কুরআনের তরজমা ও ইংরেজি অনুবাদ প্রচারিত হয়। এই মসজিদ পরিদর্শন করেছেন, নামাজ পড়েছেন, এর সাথে স্মৃতি জড়িয়ে আছে এরকম অতিথিদের মাঝে আছেন সৌদি আরবের বাদশাহ ফয়সল, পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ, ইথিওপীয় সম্রাট হাইলে সেলাসি, মীর ইউসুফ আলী, তৃতীয় আগা খান, মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুঙ্ক আব্দুল রহমান, বিশ্বব্যাপী সমাদৃত কুরআনের ইংরেজি অনুবাদক ও গবেষক আব্দুল্লাহ ইউসুফ আলী ।

কুরআন অনুবাদের ক্ষেত্রে মূল ব্রিটিশ স্রোতধারা থেকে মুসলিম হওয়া মুহাম্মদ মারমাডুক পিকথাল যার গ্লোরিয়াস কুরআন ব্যাপক প্রসিদ্ধিলাভ করে ইংরেজিভাষী দুনিয়ায়। সেই মারমাডুক পিকথাল এই শাহাজাহান মসজিদের মিম্বার থেকে জুম্মার খুৎবা দিয়েছেন অসংখ্য বার।

শাজাহান মসজিদ থেকে অল্প দূরেই ইসলামিক স্থাপত্য ও কারুকার্যের অনুকরণে অনিন্দ্য সুন্দর ভাবগাম্ভির্যে পরিপূর্ণ ব্রিটেনের প্রথম মুসলিম কবরস্থান-পিস্ গার্ডেন। প্রথম মহাযুদ্ধের ১৯ জন ভারতীয় মুসলমান সৈন্যেকে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এখানে দাফন করা হয়। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরো ৮ জন সৈনিককে সমাহিত করা হয় এই কবরস্থানে । ১৯১৫ সালে চালু হওয়া এই কবরস্থান ছিল ভারতীয় মুসলমান সৈন্যদের, তাদের ধর্মীয় মর্যাদায় কবর দেয়া হয় না, জার্মানদের এই প্রোপাগান্ডার জবাব গ্রেট ব্রিটেনের পক্ষ থেকে।

ইএলএম সিনিয়র সিটিজেন্স ফোরামের প্রতনিধিদল ব্যস্ত এই দিনের শেষ অংশ কাটান নান্দনিক এবং ইউরোপের বৃহত্তম কবরস্থান ব্রুকউড সিমিটি্রতে ঘুরে ঘুরে। তারা সেখানে যেসব ঐতিহাসিক ব্যক্তি ও মুসলিম মনীষীর কবর জিয়ারত ও দোয়ায় অংশ নিয়ে আপ্লুত হয়ে পড়েন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হলো-১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ আমির আলী (১৮৪৬-১৯২৮), ইসলামী পন্ডিত ও কুরআন অনুবাদক মারমাদুক পিকথল (১৮৭৫-১৯৩৬), আবদুল্লাহ ইউসুফ আলী (১৮৭২-১৯৫৩), ইয়ামেনের শেষ রাজা মুহাম্মদ আলবদর (১৯২৬-১৯৯৬), ওমান-এর সুলতান বিন তাইমুর (১৯১০-১৯৭২) প্রমুখ।

দিনশেষে ব্রুকউড সিমিটি্রর মুসলিম সমাধীস্থলে যে নামটি সবার নজর কেড়েছে তিনি সিলেটের জগন্নাথপুর থানার কাঁঠালখাইর গ্রামের মরহুম আফতাব আলী (১৯০৭-১৯৭২) । বাঙালি রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক এবং সর্বভারতীয় সীমেন ফেডারেশন-এর প্রতিষ্ঠাতা । জাহাজে চাকরির সুবাদে পরবর্তীতে ব্রিটেনে সিলেটি অভিবাসনের স্বপ্ন কারিগরদের অন্যতম একজন এই আফতাব আলী। পরবর্তীতে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং প্রথম শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করেন ।

সিনিয়র সিটিজেন্স ফোরামের এই প্রতিনিধিদলকে সারাদিন গাইড ও পরামর্শ দিয়েছেন শাহজাহান মসজিদের জুনিয়র ইমাম খলিল, পাকিস্তানী বংশোদ্ভুত ভলান্টিয়ার ব্রাদার হামিদ এবং পিস্ গার্ডেন-এর ট্রাস্টি এলিজাবেথ কাটল। ইস্ট লন্ডন মসজিদ থেকে মুসল্লিদের এই বিশেষ ট্যুর এবং ডে আউটের জন্য ঐতিহাসিক এই তিন স্থাপনা পরিভ্রমণের পেছনে আছে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুগসূত্র। ইস্ট লন্ডন মসজিদ প্রতিষ্ঠার জন্য তহবিল সংগ্রহের সাথে যুক্ত ছিলেন সৈয়দ আমীর আলী, যিনি তার মৃত্যুর আগ পর্যন্ত লন্ডন মসজিদ ফান্ড এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ছিলেন। ট্রাস্টি বোর্ডের আজীবন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আগা খান। কুরআনের বিখ্যাত অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী এবং মুহাম্মদ মারমাডুক পিকথাল দুজনেই ইস্ট লন্ডন মসজিদ তহবিলের ট্রাস্টি ছিলেন।

উল্লেখ্য, ইএলএম (ইস্ট লন্ডন মস্ক) সিনিয়র সিটিজেন্স প্রজেক্টের ব্যাপারে আরো বিস্তারিত জানতে 020 7650 3000 নাম্বারে যোগাযোগ করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top