|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে এমপি মুহিবুর রহমান মানিকের সঙ্গে ছাতক ও দোয়ারাবাসীর মতবিনিময়

লন্ডনে এমপি মুহিবুর রহমান মানিকের সঙ্গে ছাতক ও দোয়ারাবাসীর মতবিনিময়


প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২২

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাসীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই রোববার পূর্ব লন্ডনের অট্রিরিয়াম হলে এই সভার আয়োজন করা হয়। লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদের সভাপতিত্বে সভা যৌথভাবে পরিচালনা করেন বদরুজ্জামান শামীম ও আনিসুজ্জামান আজাদ। সভার শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। এতে বিশেষ অতিথি হিসেবে স্বস্ত্রীক উপস্থিত ছিলেন সাবেক বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, সুনামগঞ্জের মহিলা এমপি শাহানা রাব্বানী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির আনছার আহমদ উল্লাহ, ব্যবসায়ী জামাল উদ্দিন মকদ্দুস, আওয়ামীলীগ নেতা সারব আলী, আনসারুল হক, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শফিক আহমদ, নাসির উদ্দিন, কমিউনিটি নেতা মোহাম্মদ ফজল উদ্দিন, ছাতক এডুকেশন ট্রাস্টের সভাপতি নূরুল ইসলাম এমবিই, সাবেক কাউন্সিলার আয়ুব করম আলী, কমিউনিটি নেতা গয়াছুর রহমান গয়াস, যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, কমিউনিটি নেতা আব্দুল মালিক, কভেন্ট্রি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কমিউনিটি নেতা আব্দুল আহাদ, কাউন্সিলার আবদাল উল্লাহ, কাউন্সিলার লুতফা রহমান, কাউন্সিলার সাবিনা বেগম, কাউন্সিলার লিলু মিয়া তালুকদার, কাউন্সিলার রেবেকা সুলতানা, কাউন্সিলার মাহফুজ ফারুক। সভায় শুরুতে এলাকার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গ, করোনাকালিন সময়ে ও বন্যার সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক বার্তা পড়ে শুনান কমিউনিটি নেতা ড. সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপির অত্যন্ত আপনজন হিসেবে পরিচিত লাল মিয়া, কমিউনিটি নেতা ইকবাল হোসেন তালুকদার, আহমদ আবুল লেইচ, রফিকুল ইসলাম কিরন, আজাদ মিয়া, মিজানুর রহমান হিরু, আবু শহিদ, হোসেন আহমদ, ফজলুল কাদির, জাকির হোসেন সেলিম, নূরে আলম প্রমুখ। সভায় মুহিবুর রহমান মানিক তার বক্তব্যে সুনামগঞ্জে বন্যা দূর্গত এলাকায় রাত দিন কাজ করে কিভাবে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তার বর্ননা দেন। সভায় তিনি বন্যা পরবর্তী কী কী প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে বিষয়ে প্রবাসীদের ধারণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নিদের্শে ছাতক-দোয়ারাসহ সুনামগঞ্জের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরন করা হয়েছে। একই সাথে সেনাবাহিনীর সহযোগিতা উদ্ধার তৎপরতা কার্যক্রমে চালানো হয়েছে। তিনি বলেন, এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ছাতক দোয়ারা উপজেলার মানুষ। রাস্তাঘাট ভেঙে গেছে, বহু মানুষের ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বন্যাদুর্গতদের সার্বিক সহায়তা করেছেন। তিনি বন্যার সময়ে প্রবাসীদের সার্বিক সহযোগিতার জন্য কতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি তার বক্তব্যে, তার নির্বাচনি এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা, রাস্তাঘাট নির্মাণ, স্কুল এমপিও ভুক্ত হওয়ার বিষয়গুলো তুলে ধরেন। তিনি তার বক্তব্যে তাকে নিয়ে এই মতবিনিময় আয়োজন করায় সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রবাসীদের যেকোনো সমস্যায় তাকে পাশে পাবার আশ্বাস প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top