|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে তানাস ইভেন্ট প্রডাকশনের “ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট শো” ২ অক্টোবর

লন্ডনে তানাস ইভেন্ট প্রডাকশনের “ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট শো” ২ অক্টোবর


প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২২

দেশ ডেস্ক, ৯ আগস্ট ২০২২ : আগামী ২ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের প্রিন্স রিজেন্ট হোটেল চিগওয়েল সেন্টারে যুক্তরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান তানাস ইভেন্ট প্রডাকশনের উদ্যোগে “ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট লন্ডন ২০২২” নামে এক বর্ণাঢ্য ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট শো অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই শো চলবে। এতে বাংলাদেশকে নিয়ে একটি ভিন্ন রকমের একটি পরিবেশনাসহ আরও নানা চমক থাকবে।

৯ আগস্ট মঙ্গলবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে তানাস ইভেন্ট প্রডাকশনের ডাইরেক্টর মিসেস তানিয়া খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। লিখিত বক্তব্যে তানিয়া খান বলেন, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতিসহ যুক্তরাজ্যের মূলধারার প্রায় সবক্ষেত্রেই এশিয়ান কমিউনিটির মানুষ নানাভাবে এগিয়ে যাচ্ছেন ও অনন্য ভুমিকা রাখছেন। আর এই এশিয়ান কমিউনিটির বিরাট একটি অংশ জুড়ে রয়েছে আমাদের বাঙালিদের অবস্থান। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে সংস্কৃতির দিক দিয়ে এশিয়ান কমিউনিটির অন্যান্য সম্প্রদায়ের মতো আমাদের বাংলা কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ সেভাবে হয়ে ওঠেনি, যুগের সাথে তাল মিলিয়ে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের আধুনিক ফ্যাশন সচেতনতাও সেভাবে উপস্থাপিত হয়নি। মুলত সেই দৃষ্টিভঙ্গি থেকেই যুক্তরাজ্যের লন্ডন শহরে বাংলা সংস্কৃতির বহিঃপ্রকাশে আমরা “ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট লন্ডন ২০২২” শীর্ষক একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি। পূর্ব লন্ডনের প্রিন্স রিজেন্ট হোটেল চিগওয়েল সেন্টারে আগামী ২ অক্টোবর রবিবার এটি অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই ইভেন্ট চলবে। এতে শুধু ফ্যাশন নয়, আমাদের বিশাল জনগোষ্ঠীর আগ্রহের প্রতি লক্ষ্য রেখে সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্টল রাখা ছাড়াও মঞ্চে থাকবে নানা আকর্ষণীয় পরিবেশনা। যাতে বাঙালি শিল্পীরাসহ এশিয়ান কমিউনিটির স্বনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করবেন। গত ২৫ সেপ্টেম্বর হিল্টনে আমাদের তানাস ইভেন্টের আয়োজনে এক বর্ণাঢ্য ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের নায়িকা অব লন্ডন, পিংকি প্রোমিজ বাই নিতি সোনিয়া মুসা ছাড়াও ভারত ও পাকিস্তানের নামকরা সব ফ্যাশন ব্যান্ড অংশ নিয়েছে। তানাস ইভেন্ট প্রডাকশনের গতবারের সফল পরিবেশনার জন্য এবারও তারা এই “ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট শো”তে অংশ নিচ্ছে। এবারে আমাদের চমক হিসেবে থাকছে বাংলাদেশকে নিয়ে ভিন্ন রকমের একটি পরিবেশনা। যা দেখে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে ও বুঝতে পারবে । আসন্ন এই ইভেন্ট সম্পর্কে কমিউনিটির মানুষকে অবহিত করতে এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি।

সংবাদ সন্মেলনে আরও বক্তব্য রাখেন তানাস ইভেন্টস এর হেড অব মার্কেটিং কিশোয়ার মনিয়া, হেড অব প্রজেক্ট ম্যানেজার তাহসিন আহমদ ও মার্কেটিং কনসালটেন্ট জিবরান সিদ্দীকী।

উল্লেখ্য, তানাস ইভেন্ট প্রডাকশন যুক্তরাজ্যে তৃতীয়বারের মত এই আয়োজন করছে। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ডিজাইনার ও ফ্যাশন হাউজগুলো অংশ নিচ্ছে। এখানে প্রদর্শনীর পাশাপাশি ম্যাকআপ, ফ্যাশন শো, মিউজিকসহ উপভোগ্য প্রায় সবই থাকছে। আয়োজকেরা ভবিষ্যতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এমন আয়োজন করবেন বলে সংবাদ সন্মেলনে জানান।

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top