|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ৩০ অক্টোবর লন্ডনের পার্ক প্লাজায় বিসিএ’র ১৬তম এওয়ার্ড অনুষ্ঠান

৩০ অক্টোবর লন্ডনের পার্ক প্লাজায় বিসিএ’র ১৬তম এওয়ার্ড অনুষ্ঠান


প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২২

আগামী ৩০ অক্টোবর রোববার যুক্তরাজ্যে বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ) বর্ণাঢ্য আয়োজনে ১৬তম বিসিএ এওয়ার্ড প্রদান করা হবে। লন্ডনের বিখ্যাত পার্ক প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। কারী ইন্ড্রাস্ট্রি নিয়ে বিসিএ’র ধারাবাহিক কাজের প্রেরণা ও সাফল্যগুলোকে ক্যাটারার্স ও কারী লাভার্সদের হৃদয়ের আরও কাছে নেয়ার লক্ষ্যে এবারের এওয়ার্ড এর শ্লোগাণ হচ্ছে-সেলিব্রেটিং সাকসেস এন্ড ইন্সপায়ারিং আদারর্স।

গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা একটায় সেন্ট্রাল লন্ডনের অভিজাত মাথুরা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

বিসিএ সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী ও প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসনে টিপুর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিএ’র প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, এওয়ার্ড কমিটির কনভেনার মুজিবুর রহমান ঝুনু, শেফ অফ দি ইয়ার কমিটির হেড সেলিব্রেটি শেফ আতিক রহমান, রেষ্টুরেন্ট অফ দি ইয়ার কমিটির হেড ফজলে রাব্বি চৌধুরী , ওরগেনাইজিং সেক্রেটারী সাইফুল আলম ও কারী লাইফের চীফ এডিটর সৈয়দ নাহাস পাশা।

সংবাদ সম্মেলনে বিসিএ’র প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসনে টিপু লিখিত বক্তব্যে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট সময়ে যুক্তরাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে অন্যান্য সেক্টরের মতো ক্যাটারিং ইন্ড্রাস্ট্রিও কাজ করছে। বিসিএ নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানাচ্ছে এবং যুক্তরাজ্যের কারি শিল্পের নানাবিদ সমস্যা ও সম্ভাবনাগুলো সরকারের সংশ্লিষ্টদের কাছে তুলে ধরতে চায়। বিসিএ যুক্তরাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানানমন্ত্রীর অভিবাসন বিধি শিথিলের পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছে। প্রসঙ্গত বিসিএ ব্রেক্সিট ও করোনা মহামারি সময়ের অনেক আগ থেকে হসপিটালিটি সেক্টরের স্টাফ সংকট মোকাবেলার জন্য ইমিগ্রেশন নীতি সহজ করার দাবী জানিয়ে আসছে। বিসিএ যুক্তরাজ্যের হসপিটালিটি সেক্টরের অ্যালকোহল ডিউটি ফ্রিজকে স্বাগত জানিয়েছে। তবে সমস্যাগ্রস্থ রেষ্টুরেন্ট এবং টেকওয়ে এর সমস্যা নিরসনে সরকারের কোন পরিকল্পনা ঘোষনা না আসায় বিসিএ গভীর হতাশ। বিসিএ মনে করে সরকারের ঘোষিত মিনি বাজেটে বিদ্যুতের মূল্য ফ্রিজ করলেও দ্রব্যমূল্যের অব্যাহত মূল্যবৃদ্ধি ও মহামারী থেকে বের হওয়া কাস্টমারদের আস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী লিজ ট্রাস্টের ঘোষণা কারী ইন্ড্রাস্ট্রির জন্য খুব নগণ্য।

বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম বলেন, নতুন চ্যান্সেলর যুক্তরাজ্যকে একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক কর ব্যবস্থায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি এটি অর্জনের জন্য দুটি সুস্পষ্ট শক্তি-লোয়ার ভ্যাট বিসনেস রেটস রিলিফস-কে উপেক্ষা করেছেন। চ্যান্সেলর সংকটাপন্ন এই ব্যবসার সহযোগিতায় উদ্যোগ নিতে পারতেন। যা বিশেষ করে বর্তমান সময়ে কারী ইন্ড্রাস্ট্রির জন্য জরুরি।

বিসিএ’র সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী বলেন, শুধু শীতকালে নয়, রেস্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসাকে বাঁচাতে বছরের বাকী সময়েও এই সহযোগিতা অব্যাহত রাখা খুব জরুরী। একটি দীর্ঘ মেয়াদি পজিটিভ কর পরিকল্পনার সাথে ব্যবসার বিবদমান অন্যান্য সহায়তার ঘাটতি থাকলে কারী ইন্ড্রাস্ট্রির এই সংকট লাঘব হবে না।

বিসিএর চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বলেন, সরকার ঘোষিত মিনি বাজেট এ কারী ইন্ড্রাস্ট্রির জন্য তেমন ইতিবাচক সহযোগিতার দিক না থাকায় বিসিএ সন্তুষ্ট নয়। আমরা গভীর উদ্বিগ্ন যে, এই সংকট কাটিয়ে উঠতে ক্যাটারিং শিল্পকে অব্যাহত সংগ্রাম করতে হবে। এবং আমরা আমাদের কারী শিল্পের স্বার্থে আরও পরিবর্তন ও সহায়তা করার জন্য চ্যান্সেলরের কাছে লবিং চালিয়ে যাব।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিসিএ’র প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসনে টিপু।

১৬তম বিসিএ এওয়ার্ড অনুষ্ঠানের স্পন্সর হচ্ছে-কোবরা বিয়ার,কিংফিশার বিয়ার, উবার ইটস , স্কয়ার মাইল ইন্সুরেন্স, মাই ডিডি পয়েন্টস, গান্ধি ওরিয়েন্টাল ফুডস লিমিটেড, কিংস বাজার, পেটাপ, রাধুনী,উইডো একাউন্টিং, মোক, ডাবলিউয়্যুপিসি, লন্ডন টি একচেইঞ্জ, অক্সওর, সুপার পলো, এমআর প্রিন্টার, এরোমা আইসক্রীম। এসময় স্পন্সরদের প্রতিনিধিরা এওয়ার্ড অনুষ্ঠান নিয়ে তাদের মতামত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বিসিএ সকল স্পন্সরদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top