|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে কারী লাইফ অ্যাওয়ার্ডস: সেরা শেফ ও রেস্তোরা মালিকদের সম্মাননা

লন্ডনে কারী লাইফ অ্যাওয়ার্ডস: সেরা শেফ ও রেস্তোরা মালিকদের সম্মাননা


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২২

নান্দনিক আয়োজনে যুক্তরাজ্যের বাছাই করা সেরা শেফ ও রেস্তোরা মালিকদের হাতে অ্যাওয়ার্ডস তুলে দিয়েছে কারী লাইফ মিডিয়া গ্রæপ। গত ৯ অক্টোবর রোববার সেন্ট্রাল লন্ডনের অভিজাত গ্রোভনর হাউজ হোটেলের সুপরিসর ‘দ্য গ্রেট রুম’ এ এবারের কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত হয়। এবার পাঁচটি বিভাগে ৪০টি অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। এরমধ্যে রয়েছে, কারি লাইফ এডিটর চয়েস অ্যাওয়ার্ডস, কারি লাইফ বেষ্ট রেষ্টুরেন্ট অ্যাওয়ার্ডস, বেষ্ট শেফ অ্যাওয়ার্ডস, বেষ্ট টেকওয়ে অ্যাওয়ার্ডস এবং কারী লাইফ লেজেন্ড অ্যাওয়ার্ডস।

এর পাশাপাশি তিনটি বিশেষ সম্মননা স্বারক প্রদান করা হয়। যার মধ্যে ‘বেস্ট লাক্সারি বিজনেস হোটেল’ অ্যাওয়ার্ডস পেয়েছে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। হোটেলের পক্ষে অ্যাওয়ার্ডস গ্রহণ করেন জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার ও মার্কেটিং ডিরেক্টর শহিদুস সাদেক।

এছাড়া রেস্টুরেন্ট সেক্টরে অসাম্য অবদানের জন্য লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডসে ভ‚ষিত হয়েছেন স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার শেজান ইন্ডিয়ান রেস্টুরেন্টের আব্দুল গণি (সিনিয়র)। আশিতিপর এই ব্যবসায়ী প্রায় পঞ্চাশ বছর যাবত রেস্টুরেন্ট খাতে যুক্ত রয়েছেন।

এছাড়া বিশেষ কারি লেজেন্ড অ্যাওয়ার্ডস দেয়া হয় ষ্টোক অন ট্রেন্ট- এর কিসমত রেষ্টুরেন্টের প্রতিষ্ঠাতা প্রয়াত আলাউদ্দিন আহমদকে। তিনি ১৯৬২ সালে স্টাফোর্ডশায়ারের সর্বপ্রথম ইন্ডিয়ান খাবারের রেষ্টুরেন্ট খোলেন। ব্রিটিশ বাংলাদেশি এই ব্যবসায়ীর একমাত্র ছেলে সালাউদ্দিন ৬০ বছরের এই পুরানো রেষ্টুরেন্ট এখনো চালিয়ে যাচ্ছেন।

এটি ছিলো কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনারের ১৩ তম আয়োজন। কারী ইন্ড্রাস্ট্রির অর্জন, সম্ভাবনা ও সংকট নিয়ে নিয়মিত প্রকাশনা ও বিভিন্ন দেশে ব্রিটিশ কারী ফেস্টিভ্যাল আয়োজনের মাধ্যমে কারী লাইফ ইতিমধ্যে ব্রিটিশ কারী ইন্ডাস্ট্রির বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মূখপত্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের কালিনারি ক্যালেন্ডারের বার্ষিক অন্যতম সেরা আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে ‘কারী লাইফ অ্যাওয়ার্ডস’।

যুক্তরাজ্যে কারী ইন্ডাস্ট্রির প্রেসটিজিয়াজ এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এবারও রেস্তোরা মালিকদের ও খাদ্য রসিকদের প্রাণবন্ত উপস্থিতি ছিলো দেখার মতো। কারী ইন্ডাষ্ট্রির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রিটিশ মূলধারার রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের স্বনামধন্য ব্যক্তিবর্গ। বিকাল সাড়ে চারটা থেকেই শুরু হয় অতিধিদের আগমণ। সন্ধ্যা ৬টা হতেই অতিথিদের উপস্থিতিতে ভরে উঠে অনুষ্ঠানস্থল। রকমারী ও সুস্বাধু ক্যানোপির সাথে চলে অতিথিদের ছবি তোলা ও আড্ডা। ৭টায় শুরু হয় মূল আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির স্থানীয় সরকার বিষয়ক প্রতিমন্ত্রী পল স্কালি এমপি, কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাষ্ট্রিজ (সিবিআই) এর সদ্য সাবেক চেয়ারম্যান লর্ড করণ বিলিমোরিয়া ছিলেন বিশেষ অতিথি। এছাড়া কারি লাইফের জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম কোনো বাঙালি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে নাম লেখানো লেবার দলীয় এমপি রুশনারা আলী, অনলাইন অর্ডারিং কো¤পানী জাষ্ট ইট ইউকে’র একাউন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর মার্ক ফিঞ্চ। ছিলেন লেস্টার সিটির চ্যা¤িপয়ান লীগ টিমের সদস্য বাংলাদেশি বংশোদ্ভুত উদীয়মান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী।

স্কাই নিউজের বিশিষ্ট ব্রডকাস্টার, সাংবাদিক ও লেখক এডাম বোল্টনের উপস্থাপনায় এবারের আয়োজনে অতিথিরা বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ডস তুলে দেন। কারী লাইফ ম্যাগাজিনের এবারের আয়োজনও ছিলো নতুনত্বে ভরা। নজরকাড়া সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এবার বিশেষ মযার্দায় বিজয়ীদের মঞ্চে নেয়া হয়। সুবিশাল হলরুমের দুই দিকে সারি সারি অতিথিদের বসার টেবিল। মাঝখানে লালগালিচার পথ। সেই পথেই বিজয়ীরা একে একে মঞ্চে গেলেন অ্যাওয়ার্ডস গ্রহণ করতে। আবার পুরো অনুষ্ঠানটি এবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি স¤প্রচার করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারি লাইফ এর স¤পাদক সৈয়দ বেলাল আহমদ। তিনি বলেন, ব্রেক্সিট, করোনা মহামারী, মূল্যস্ফীতি এবং কস্ট অব লিভিংয়ের পর এখন চলছে এনার্জি ক্রাইসিস। একের পর এক সংকটের কারণে কারী ইন্ড্রাস্ট্রি এর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

লর্ড করণ বিলিমোরিয়া বলেন, কঠিন সময়ে জনগণ ও ব্যবসাকে সহায়তা করার জন্য সরকার বেশ উল্লেখযোগ্য কিছু সহায়তা করেছে। কিন্তু সংকট এখনও বিদায় নেয়নি। তাই কারী ইন্ডাষ্ট্রির মত বিশাল এই খাতকে টিকেয়ে রাখতে সরকারের আরও সহায়তা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে কারী ইন্ডাস্ট্রি ব্রিটেনের অর্থনীতিতে বছরে প্রায় বিলিয়ন বিলিয়ন পাউন্ডের অবদান রাখে।

মিনিষ্টার ফর লকাল গ্রভর্ণমেন্ট পল স্কালি এমপি বলেন, আমরা হসিপটালিটি সেক্টরের পাশে আছি, থাকবো এবং এটি যাতে আরও উন্নতির দিকে যায় সে লক্ষ্যে কাজ করবো। এ প্রসঙ্গে কভিড সময়ে সরকারের চারশো বিলিয়ন পাউন্ড প্রণোদনার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে এমপি রুশনারা আলীও বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top