|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে জাতীয় সীরাতুন্নবী মহা সম্মেলন অনুষ্ঠিত

লন্ডনে জাতীয় সীরাতুন্নবী মহা সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২২

লন্ডনে আলখায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভি গ্রুপের উদ্যোগে জাতীয় সীরাতুন্নবী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর শনিবার বিকেলে লন্ডনের ইলফোর্ড হাই রোডে অবস্থিত কলিশিয়াম স্যুট হল মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মসজিদে কিবলাতাইন এর ইমাম ও মসজিদে নববী শরীফের উস্তাদ শায়খ আবু ফাহদ ডক্টর আবদুল্লাহ আল বিলাদী। এ সময় বৃটেনের প্রথিতযশা ইসলামী স্কলার শায়খ রিয়াদুল হক প্রধান অতিথির বক্তব্যের ইংরেজি অনুবাদ অত্যন্ত সাবলীল ও প্রাণবন্ত ভাষায় উপস্থাপন করেন।

ইকরা টিভি গ্রুপের চেয়ারম্যান ইমাম কাসিম রশীদ আহমদ নবী জীবনের অপরিসীম গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সারগর্ভ আলোচনা পেশ করে আর্ত মানবতার সেবায় ইসলামের সার্বজনীন শিক্ষা স¤পর্কে তাঁর বক্তব্যে বলেন, বর্তমান অকল্পনীয় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পাকিস্তানের কোটি কোটি মানুষ মানবতের দিন কাটাচ্ছে। মানবিক কারণে তাদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সীরাত মাহফিলে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইকরা বাংলা টিভির গুরুত্বপূর্ণ উপস্থাপক ও আলোচক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মুফতি সালেহ আহমদ ও মাওলানা আবদুল বাসিত। মাহফিলে দল মত নির্বিশেষে সবস্তরের উলামায়ে কেরাম ও বিভিন্ন কমিউনিটির নবীপ্রেমিক জনতার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিলো লক্ষনীয়।

সম্মেলনে অংশগ্রহণকারী পুরুষ মহিলাদের অনেকেই মারাত্মক বন্যা কবলিত মানুষদের জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত এ সীরাত সম্মেলনের বাস্তবায়ন কমিটির কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি আবদুল মুনতাকিম ও মাওলানা ফয়েজ আহমদ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম রশীদ আহমদের সভাপতিত্বে সম্মেলনে শেষ নবী হযরত মুহাম্মদ সা. এর সুন্দর জীবনের বৈচির্ত্যময় সর্বোত্তম আদর্শ নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন ব্রিটেনের শীর্ষ মুরব্বি আলেম শায়েখ মাওলানা আসগর হুসাইন, মাওলানা শায়েখ তরিকুল্লাহ, জাতীয় সীরাতুন নবী কনফারেন্স বাস্তবায়ন কমিটির উপদেষ্টা শায়খুল হাদীস মুফতি আবদুর রহমান মনোহরপূরী, বৃটেনের স্বনামধন্য আলেম শায়েখ মুফতি সাইফুল ইসলাম,মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা মুফতি আবদুল মুনতাকিম,মাওলানা শায়েখ ফয়েজ আহমদ, শায়েখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা মাহফুজ আহমদ প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকরা বাংলার সিইও শায়খ কারী হুযায়ফা, ইকরা টিভির প্রেজেন্টার মাওলানা কারী রাইয়ান মাহমুদ, মাওলানা আসাদ ব্রাডফোর্ড, মুফতি আব্দুল মালিক,আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, শায়খ কাজী লুৎফুর রহমান, মাওলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মিসবাহুর রহমান হিলালী, মাওলানা মুখলেসুর রহমান, মাওলানা আশফাকুর রহমান, মাওলানা আখলাকুর রহমান, মাওলানা সাঈদ আলী, হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা মুরসালিন, হাফিজ কাজী আব্দুর রহমান, মুফতি ওয়াইস আহমেদ, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ মাওলানা নাজমুল হুদা, মাওলানা আব্দুল কাহির, মাওলানা আবুল মনসুর, মাওলানা সাইদুর রহমান,হাফিজ ওয়ালিদ রহমান প্রমুখ।

সম্মেলনে প্রথিতযশা উলামায়ে কেরাম ও যুগ সচেতন ইসলামী স্কলারগণ মহানবী সা. এর পবিত্র সীরাত ও মহান জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা তুলে ধরে বলেন, সামাজিক, মানবিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মানব জাতির মুক্তির জন্য আজ সবচেয়ে বেশি প্রয়োজন মহানবী হযরত মুহাম্মদ সা. এর পবিত্র সীরাত, সুন্নত ও মহান জীবনাদর্শ পরিপূর্ণ রূপে বাস্তবায়ন করা। নবীজির পরিপূর্ণ অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানবজাতির ইহকালীন মুক্তি এবং পারলৌকিক নাজাত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণের মধ্যেই নিহিত রয়েছে মানবতার ঐক্য শান্তি সংহতি ও সমৃদ্ধির সুপ্ত রহস্য। এ জন্য সীরাতুন নবীর অনুসরণের কোন বিকল্প নেই। অতএব যুগোপযোগী পন্থায় সীরাতুননবী চর্চার জন্য সর্বত্র উপযোগী পরিবেশ ও মনোরম ক্ষেত্র তৈরি করা নিঃসন্দেহে সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এ দাবি পূরণে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ইকরা টিভি গ্রুপ ও আল খায়ের ফাউন্ডেশন ইউকের সময়োপযোগী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top