|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে’র নতুন কমিটির অভিষেক

বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে’র নতুন কমিটির অভিষেক


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২২

লন্ডনে আনন্দঘন আয়োজনে বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর মঙ্গলবার আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন কাউন্সিলের মেয়র, ¯পীকার, কাউন্সিলারসহ যুক্তরাজ্যের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

এতে সংগঠনের বিদায়ী সাধারণ স¤পাদক আকবর হোসেন রবিনের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমপর্বে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি সাহেদ আহমদ। সংগঠনকে এগিয়ে নিতে তাঁর কমিটির নানা চেষ্টার কথা উল্লেখ করেন তিনি। নতুন কমিটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি বিয়ানীবাজার পৌরবাসীর এই প্রাণের সংগঠনকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।

এরপর মঞ্চে আসেন নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশন সচিব বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সাধারণ স¤পাদক এম মাসুদ আহমদ এবং তিন কমিশনার-বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ (প্রধান কমিশনার), বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কোষাধ্যক্ষ আলহাজ আব্দুস শফিক ও বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ স¤পাদক করিম উদ্দিন। তাঁরা সংগঠনের ৪১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের একে একে পরিচয় করিয়ে দেন। তুমুল করোতালির মাধ্যমে অতিথিরা তাদের বরণ করে নেন।

এরপর নতুন কমিটির সাধারণ স¤পাদক মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম আহমদ ও ট্রেজারার আবু বক্কর। বক্তব্যে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, বেশ কয়েক মাস আগে তাঁরা নির্বাচিত হলেও নানা কারণে অভিষেক অনুষ্ঠানের বিলম্ব হয়েছে। কিন্তু পৌরবাসীর জন্য তাদের কাজ থেমে থাকেনি। সাধারণ স¤পাদক মোহাম্মদ নুরুজ্জামান সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১৪ জন সভাপতিমÐলীর সদস্যকে পরিচিয় করিয়ে দেন। সংগঠনের অতীত কার্যক্রমের সফলতার তুলে ধরে বিদায়ী কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার সঙ্গে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছায় বিদায় জানানো হয়।

এ আয়োজনের বিশেষ দিক ছিলো আগত নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারসহ বিশিষ্টজনদের জন্য বিশেষ শুভেচ্ছা স্মারক। বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান, বেথনাল গ্রীন অ্যান্ড বো আসনের এমপি রুশনারা আলী (তাঁর পক্ষে স্মারক গ্রহণ করেন কাউন্সিলার আব্দাল উল্লাহ), বারকিং ও ডেগেনহামের মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী, ওয়ার্থিংয়ের মেয়র কাউন্সিলার ফেরদৌসী হেনা চৌধুরী, ক্যামডেনের মেয়র কাউন্সিলার নাসিম আলী ওবিই, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ¯পীকার শাফি আহমদ, কাউন্সিলার কামরুল হোসেন মুন্না, কাউন্সিলার কবির মাহমুদ কে শুভেচ্ছা স্মারক ও পু®পমাল্য প্রদান করা হয়।

এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আলহাজ রউফুল ইসলাম, মরহুম বাবুল আহমদ ও মরহুম ইসলাম উদ্দিন ও সদ্য প্রয়াত ক্রীড়া স¤পাদক জামাল আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এ পর্বটি পরিচালনা করেন সংস্থর এসিস্টেন্ট সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ মুজিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে সদ্য প্রয়াত পঞ্চখÐের তিন ভ‚মিপুত্র যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা, লেখক আবদুল মালীক ফারুক , আশির দশকের শক্তিমান কবি ফজলুল হক ও সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক গোলাম কিবরিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

এসব সম্মাননা ও পু®পমাল্য তুলে দেয়ার জন্য মঞ্চে ডেকে নেয়া হয় আইনজীবী, সমাজকর্মী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের। এভাবেই নতুন কমিটির এই অভিষেক আয়োজন হয়ে সার্বজনীন।

অনুষ্ঠানে বিয়ানীবাজার পৌর এলাকা ও সংগঠনের নানা কার্যক্রম নিয়ে আলী বেবুলের গ্রন্থনায়, সৈয়দ মুনজের হোসেন বাবুর স¤পাদনায় এবং আব্দুস সামাদ ও আলী বেবুলের নির্দেশনায় নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। মনোমুগ্ধকর এই প্রামাণ্যচিত্রে কিছু সময়ের জন্য যেন দর্শকদের বিয়ানীবাজারে নিজের শেকড়ের কাছে নিয়ে গিয়েছিলো। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বর্তমান মেয়র ফারুকুল হক ও সাবেক মেয়র মোঃ আব্দুস শুকুর ভিডিও শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

প্রধান অতিথি মেয়র লুৎফুর রহমান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শত শত মানুষের সমাগমে এই চমৎকার আয়োজন দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, আমরা যে যেখানে থাকিনা কেন, যে কাজই করিনা কেন-আমাদের সমাজের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে। তিনি বলেন, আমরা যে যেই দলই করি না কেন, আমরা সবাই বাঙালি। ছোট কমিউনিটি। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, মানুষের সেবা করতে চাইলে, নিজের জন্য ভালো কিছু করতে চাইলে সুযোগ ও কাজের অভাব নেই। ভালো কিছু করার জন্য অন্যকে টেনে নামিয়ে নিজে উপরে উঠার চেষ্টার কোনো প্রয়োজন নেই।

বাংলাদেশ সেন্টার লন্ডন’র সাধারণ স¤পাদক ও সংগঠনের সভাপতিমÐলীর সদস্য দেলওয়ার হোসেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থার নবনির্বাচিত কমিটি সংগঠনটিকে সাফল্যের দিকে নিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। নবনির্বাচিত কমিটির ভালো উদ্যোগে সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহবান জানান তিনি।

অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় সাবেক হুইপ মোঃ সেলিম উদ্দিন ,লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ স¤পাদক তাইসির মাহমুদ, সাবেক সাধারণ স¤পাদক মুহাম্মদ জুবায়ের , বাংলাদেশ সেন্টারের ভাইসচেয়ারম্যান শাহনুর খান, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ স¤পাদক দিলওয়ার হোসেন, সাবেক সাধারণ স¤পাদক শামীম আহমদ,জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ স¤পাদক আমিনুল হক, কাউন্সিলর সিরাজুল ইসলাম,কাউন্সিলর আসমা ইসলাম, বিয়ানীবাজর পৌর উন্নয়ন সংস্থা ইউকের সভাপতিমÐলীর সদস্য আলী বেবুল।

অভিষেক হওয়া নবনির্বাচিত কমিটিতে আছেন সভাপতি শামীম আহমেদ, সাধারণ স¤পাদক মো: নুরুজ্জামান, ট্রেজারার আবু বক্কর। ৯ জন ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে আতিক হোসেন, খায়রুল ইসলাম আলীম, আমিনুল ইসলাম লিটন, আব্দুল বাসিত, গোলাম রাব্বানী, সাকের মাহমুদ তাপাদার, আক্তার হোসেন খান, ফাজায়েল আহমদ তারেক, সালেহ আহমদ। ৫ জন এসিস্টেন্ট সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ মুজিবুর রহমান, শফিকুল হক এবাদ , আব্দুল মুকিত, আব্দুল কুদ্দুস, সহ ট্রেজারার মহিউদ্দিন আহমদ। সাংগঠনিক স¤পাদক মারুফ আহমদ। সহ সাংগঠনিক স¤পাদক সুমন রহমান। প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো: আব্দুস সামাদ, এডুকেশন সেক্রেটারি ডঃ মো রুবেল আহমদ, এসিসটেন্ট এডুকেশন সেক্রেটারি বাবুল হোসেন, সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি জাবির আহমদ, এসিসটেন্ট সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি আনোয়ার হোসেন সুলেমান, কালচারাল সেক্রেটারি জুবের আহমদ রিমন, এসিসটেন্ট কালচারাল সেক্রেটারি আব্দুর রহমান সাব্বির, ¯েপার্টস সেক্রেটারি জামাল আহমদ (সদ্য প্রয়াত), এসিসটেন্ট সেক্রেটারি কয়েস আহমদ, মেম্বারশীপ সেক্রেটারি মোহাম্মদ আব্দুল বাতেন, এসিসটেন্ট মেম্বারশীপ সেক্রেটারি মোঃ সয়ফুল ইসলাম, অফিস সেক্রেটারি কবির আহমদ আমিন, এসিসটেন্ট অফিস সেক্রেটারি খালেদ হোসেন। ৯ জন নির্বাহী সদস্য যথাক্রমে জসিম উদ্দিন শাহীন, রহিম উদ্দিন রিপন, ফয়জুল ইসলাম, আক্তার হোসেন, সুজন আহমদ, আহমদ হোসেন, ফারহান হোসেন রিজু, মাহবুব হোসেন ও আইনুল আলম বাবলু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা হাফিজ নাজিম উদ্দিন। সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। শেষপর্বে ছিলো বৈচিত্রপূর্ণ নৈশ ভোজের আয়োজন ছিল। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সং¯হার প্রচার ও প্রকাশনা স¤পাদক আব্দুস সামাদের স¤পাদনায় একটি চমৎকার সংকলন প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top